দীর্ঘদিন বিরতি শেষে আবারো জমে উঠেছে ক্লাব পর্যায়ের ফুটবল। লা-লীগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, লীগ-ওয়ান, সিরিয়া-এ, বুন্দেসলীগা সব জায়গাতেই চলছে শীর্ষস্থান দখল করার তীব্র লড়াই। কেউ কাইকে ছাড় দিতে বিন্দুমাত্র রাজি নয়! অনেকের জন্য এ লড়াই শ্রেষ্ঠত্ব ধরে রাখার, আবার অনেকের জন্য এ লড়াই শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করার।
তবে শুরু থেকেই জাঁকজমক প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় দুটি ক্লাবভিত্তিক টূর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ এবং সিরিয়া এ তে। মৌসুমের প্রথম 5 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের প্রথম পাচটি দলের পয়েন্টের ব্যবধান অতি নগন্য। এটা সত্যি যে মৌসুমের শেষে দুই থেকে তিনটা দলই শিরোপা জয়ের রেসে টিকে থাকতে পারে। তবে এবার কে জিতবে প্রিমিয়ার লীগ / সিরিয়া-এ শিরোপা তা আগে থেকেই বলা মুশকিল!
এবারের প্রিমিয়ার লীগে শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। আমি জানি, অনেকেই আমার এই মতামতের সাথে একমত নয়! আর না হওয়াটাই স্বাভাবিক! গত কয়েক মৌসুম ধরে রাজত্বকে হারিয়ে ফেলেছে একসময়ের ইউরোপিয়ান ক্লাব ফুটবলকে রাজত্ব করা ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। তবে তারা পূর্ণরূপে ফিরতে বদ্ধপরিকর।
ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদেরকে গুছিয়ে নিতে দলে এনেছে বহু পরিবর্তন। আয়াক্সের হয়ে সফলতম কোচ এরিক টেন হ্যাগকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছি ম্যানচেস্টারের ক্লাবটি। এরিক টেন হ্যাগ ইতিমধ্যেই তার সেরা একাদশ খুজতে একের পর এক পরীক্ষা চালাচ্ছেন। এইতো দুদিন আগেই ১০০ মিলিয়ন ইউরো খরচ করে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার এন্টোনিকে আয়াক্স থেকে দলে ভিরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার কিছুদিন আগেই একজন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব পূরণ করতে রিয়াল মাদ্রিদ থেকে ক্যাসেমিরোকে ৭০ মিলিয়নের বিনিময়ে দলে ভিড়িয়েছে দলটি।
লন্ডনের আরেক ক্লাব আর্সেনালও যে কোন অংশে কম নয়। মাইকেল আর্টেটা দলটার কোচিং এর দায়িত্ব নেওয়ার পর থেকে দলটির বেহাল দশার পরিবর্তন আসতে শুরু করেছে। ইতিমধ্যেই সে নিজের মতো করে ইয়ং প্লেয়ারদের দ্বারা তৈরি করেছে এক অসাধারণ কম্বিনেশন। দলটি এবারের প্রিমিয়ার লিগে একমাত্র দল হিসেবে টানা পাচ ম্যাচে অপরাজিত, যা এই সিজনে ইউরোপেও সর্বোচ্চ। গ্যাব্রিয়েল জেসুস, সাকা এবং গাব্রিয়েল মার্টিনেলি কে নিয়ে তৈরি আর্সেনালের এটাকিং লাইনআপ অসাধারণ এবং অপ্রতিরোধ্য।
এই সিজনে কে কতোটা শক্তিশালী তার হাতে - কলমে প্রমান মিলবে এই মাসের চার তারিখ৷ সেপ্টেম্বরে 4 তারিখ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে অনুষ্ঠিত হওয়াতে তারা হোম অ্যাডভান্টেজ পাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে জেসুস বাহীনি যে কোন অংশে ছাড় দিবেনা তা বলাই বাহুল্য। আর্সেনাল চাইবে তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে। আপদিকে ম্যানচেস্টার ইউনাইটেড চাইবে মূল্যবান তিনটি পয়েন্ট তুলে নিতে।
আমি পার্সোনালি ম্যাচটিতে আর্সেনালকে এগিয়ে রাখবো। কেননা, তাদের দলের প্রত্যেকটি খেলোয়ার আছে সেরা ফর্মে। দলের কম্বিনেশনও চোখে পড়ার মতো। আপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচের অধীনে এখনো তাদের সেরা একাদশ গুছিয়ে নিতেই পারেনি। তবে যেই জিতুক না কেনো ; ভালো একটি ম্যাচ যে দেখতে চলছে ভক্ত সমর্থকরা তা কিন্তু নিশ্চিত!