Things To be Grateful About. [Shorts]

Words
257
Reading
2 min
Listen
Play
4y

IMG_20220217_180230.jpg

জীবনে চলার পথে একটি মানুষের যেমন রয়েছে ব্যর্থতার গল্প, তেমনি রয়েছে ব্যর্থতাকে ছাপিয়ে সফল হওয়ার গল্পও। কিন্তু এই সফলতা কি এমনি এমনিই আসে? না ভাই! তার পিছনেও থাকে আরো অনেক গল্প।

আমারও রয়েছে এমন একটি গল্প যার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমি বলছিনা আমি একজন সফল মানুষ! তবে আমার মধ্যে আজ যতো পরিবর্তন এসেছে তার পিছনে রয়েছে একটি মানুষের গল্প।

কলেজ জীবনে আমি প্রথম কারো প্রেমে পরেছিলাম। সারাক্ষন শুধু তাকে নিয়েই ভাবতাম। শুধু মনে হতো তাকে পাওয়াই আমার জীবনের প্রধান এবং একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনের জন্য আমার যা করা প্রয়োজন, তাই করবো আমি। নিজের স্বাভাবিক জীবনটা উপভোগ করা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিছু সময়ের জন্য পরিবারের মানুষগুলোর চাইতেও তাকে বেশি আপন মনে হতো। কিন্তু আমি কি ঠিক ছিলাম? না!

কথায় আছে, “ পরিস্থিতির সম্মুখীন না হলে কিছু শেখা যায়না "। অল্পদিনের মধ্যেই আমি ছোট্ট এই জীবনে সবচাইতে কঠিন পরিস্থিতিতির সম্মুখীন হয়েছিলাম। কারনটা কি জানেন? আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আমাদের শেষটাও হয়েছিলো অনেক বাজেভাবে।

তবে আমি কিন্তু তাকে দোষারোপ করার জন্য লিখতে বসিনি। আমি তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। সত্যিই তার প্রতি অনেক কৃতজ্ঞ আমি। যদিও সেই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে।

তার চলে যাওয়ার পর পরিস্থিতি আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। বাস্তবতাকে মেনে নিয়ে অনেকটা রাস্তা পারি দিয়েছি ৷ অগোছালো জীবনটাকে গুছিয়ে নিয়েছি নিজের মতো করে। বাবা-মায়ের স্বপ্ন পূরণে আজ আমি অনেকটাই এগিয়ে।

জীবনে কখনো যদি সেই মানুষটার সাথে আবারো দেখা হয় তবে অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো। জীবনে সব শেষ খারাপের জন্য হয়না, কিছু শেষ ভালোর জন্যও হয়!

আজ তার প্রতি নেই কোন রাগ, অভিমান আর অভিযোগ। সত্যি বলতে সে ছিলো আমার জীবনের টার্নিং পয়েন্ট।

Things To be Grateful About. [Shorts] | Ecency