আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাই দেখছি কমিউনিটি সেলিব্রেশন উপলক্ষে নিজের পছন্দের কমিউনিটি সম্পর্কে লেখছে। তাই অন্য সব বিষয়গুলোকে ছাপিয়ে আমিও আজকে লেখতে বসেছি নিজের পছন্দের হাইভ কমিউনিটি সম্পর্কে।
হাইভ ব্লকচেইনে অসংখ্য কমিউনিটি রয়েছে। এসব কমিউনিটিগুলোতে রয়েছে অসংখ্য সদস্য। মানুষের ভিন্নতার সাথে সাথে রয়েছে তাদের পছন্দের রয়েছে ভিন্নতা। যার যার অবস্থান থেকে তার কমিউনিটি তার কাছে সবচাইতে সেরা।
“বিডিকমিউনিটি (BDCommunity) " আমার আরেকটি পরিবারের নাম। হঠাৎ করেই হাইভ একাউন্ট খোলা, তারপর থেকে প্রায় নিয়মিত প্রতিদিন কমিউনিটিতে পোস্ট করা রিতিমত আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। দীর্ঘ পাঁচ মাসের পথচলায় এটি আমার একটি পরিবারের পরিণত হয়েছে। রাতে ঘুমানোর আগে কিছুক্ষন বিডিকমিনিটিতে সময় কাটানো এবং সকালে ঘুম থেকে উঠেই আবার একটু চোখ না বুলালে নিজের মধ্যে একটা অপূর্ণতা কাজ করে !
ছোটবেলা থেকেই আমি খুব বন্ধুসুলভ মানুষ। সবার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলতে আমার খুব ভালো লাগে। হাইভ আর বিডিকমিউনিটি আমাকে সুযোগ করে দিয়েছে নতুন মানুষদের সাথে মিশে নতুন কিছু শেখার। পৃথিবীর প্রত্যেকটি মানুষই আলাদা এবং তারা প্রত্যেকেই কোন না কোন ভিন্ন গুনে গুণান্বিত। আপনি যখন আলাদা আলাদা মানুষের সাথে মিশতে পারবেন তখনই আপনি শিখতে পারবেন নতুন কিছু।
হাইভে আসার পর থেকেই এই কমিউনিটিতে পথচলা আমার। পাচ মাসের এই পথচলায় আমি মিশতে পেরেছি কিছু ভালো মনের মানুষদের সাথে। হাইভ সম্পর্কে কোন জ্ঞানই ছিলোনা আমার। ফলে শুরুতে আমি মুখোমুখি হয়েছিলাম হাজারো সমস্যার। কিন্তু কোন সমস্যাই আর সমস্যা নেই, কারন কি জাননে? কমিউনিটির সবার সাহায্য করার মানসিকতা। প্রতিটা সমস্যাতেই আমি পাশে পেয়েছি তাদের। আর কোন কমিউনিটিতে এটা হয় কিনা আমি জানিনা ! কিন্তু আমি গর্ব করে বলতে পারি, বিডিকমিউনিটিতে কেউ কোন সমস্যার সাহায্য চেয়েছে, কিন্তু পায়নি! এটা কখনও হয়নি। অন্তত এই পাচমাসে আমি দেখতে পাইনি।
বিডিকমিউনিটি (bdcommunity) :-
এটি একটি ইন্টারন্যাশনাল কমিউনিটি যেখানে যেকোন দেশের যে কেউ চাইলেই লেখালেখি ও তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে। ভালো লেখাগুলোরকে সব-সময়ই সাপোর্ট দেওয়া হয়ে থাকে। প্রতিভাকে মূল্যায়নের ক্ষেত্রে সবচাইতে এগিয়ে বিডিকমিউনিটি।
এই কমিউনিটি সবচাইতে আকর্ষণীয় বিষয়টি হলো এর সাপ্তাহিক ম্যাগাজিন ( WEEKLY TURNI )। কিছুদিন পরপরই এই কমিউনিটি থেকে প্রকাশ করা হয় একটি ম্যাগাজিন (Turni), যার মাধ্যমে খুব সহজেই যে কেউ জানতে পারবে নতুন কিছু সম্পর্কে।
তাছাড়া নিজেদের মধ্যে পরিচিতি বাড়ানোর জন্য বিডিকমিউনিটির ডিসকর্ড (Discord) গ্রুপ তো আছেই। নিজেরদের মধ্যে কথোপকথন, নতুন কিছু শেখা এবং নিজের সমস্যাগুলোকে সমাধানের সবচাইতে ভালো মাধ্যম এই বিডিকমিউনিটি ডিসকর্ড গ্রুপ। এখানে প্রতি সপ্তাহে আয়োজন করা হয় ভয়েস মিটিংয়ের, যেখানে আপনিও শেয়ার করতে পারেন আপনার কথাগুলো।
বিডিকমিউনিটি ডিসকর্ড (discord) link
আপনি যদি আপনার প্রিয়ে কমিউনিটি সম্পর্কে লিখতে চান তাহলে এই পোস্টটি অবশ্যই দেখে নিবেন link
[পছন্দের বিডিকমিউনিটি সম্পর্কে লিখতে মায়ের ভাষাকেই বেছে নিলাম]