জীবনযাত্রায় স্রোতে 💠

Words
257
Reading
2 min
Listen
Play
4y

IMG_20221102_190354.jpg

" সময়! সেতো বয়েই যাচ্ছে, যার নেই কোন গন্তব্যস্থল।
যানি ধরে রাখতে পারবোনা, তবুও ধরে রাখার বৃথা চেষ্ঠা।"

দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছর চলে গেলো, যা আর কখনো ফিরবার নয়।
হা! এটাই চিরন্তন সত্য। জীবন থেকে প্রতিটা মুহূর্ত বিদায় নিচ্ছে নিজের মতো করেই।

এইতো কয়েকটা বছর আগেও সময়গুলো ছিল বেশ রঙিন। সারাক্ষন এখানে সেখানে ঘুরে বেড়াতাম। কোন চিন্তা ছাড়াই বন্ধুদের সাথে আড্ডায় বসে পড়াতাম। স্কুল ছুটির সাথে সাথে দৌড়ে ক্রিকেট মাঠে চলে যেতাম। ক্রিকেট খেলাটা ছিলো জীবনের একটা অংশ। বিকেল বেলা একটু ক্রিকেট না খেলতে পারলে মনে হতো আজকের দিনটাই বৃথা। দিনের ২৪ টা ঘন্টার মধ্যে ওই এক ঘন্টাই ছিলো সবচাইতে মূল্যবান।

তারপর একটা সময় স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়া। কলেজে পড়ালেখার সুবাদে বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাওয়া। নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিলো। পরিবারের কোলেপিঠে মানুষ হওয়ার পর হঠাৎ করেই হোস্টেলে বড়ই একা হয়ে গিয়েছিলাম । তবে সময়ের পরির্তনে গড়ে উঠেছিলো আরেকটি পরিবার।

কলেজের পড় বিশ্ববিদ্যালয় জীবনেও তৈরি করতে পেরেছিলাম আরেকটি পরিবার। তবে আজ সেটাও শেষের পথে। হয়তোবা নতুন কোন পরিবেশে আবার নতুন করে নিজেকে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়ার মধ্যেই চলছে জীবন।

আগে বাড়ির সময়গুলো ছিল বেশ রঙিন। কিছুদিন পর পর বাড়িতে আসলে বন্ধুদের সাথে আড্ডার খেলাধুলায় জমতো বেশ। এখন আর সেই সুযোগটিও নেই।

এইতো কয়েকদিন হলো বাড়িতে এসেছি ব্যস্ততম জীবন শুরুর আগের সময়টা কাটাতে। তবে এখন আমি যে বড়ই একা। সবাই ব্যস্ত নিজের জীবন গুছাতে। একটু আড্ডা দেওয়ার মতো কাউকে আর খুজে পাওয়া যায়না। ক্রিকেট খেলাও ছেড়ে দিয়েছি বছর খানেক হলো!

হা! সবার মতো আমিও একদিন ব্যস্ত হয়ে পড়বো। সেকালের সময়গুলোকে বেশ মিস করবো একালে এসে।

জীবনযাত্রায় স্রোতে 💠 | Ecency