বড় ছেলে! এ যেন এক দায়িত্বশীল, আত্মত্যাগ, আর হাজারো না পাওয়ায় মধ্যেও ভালো থাকার নাম। মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে জন্ম নেওয়াটা একটা দুঃস্বপ্নের মত, কেননা সেই থেকেই শুরু হয় জীবনে একটু ভালো থাকার তীব্র সংগ্রাম। ছোটবেলা থেকেই সেক্রিফাইস আর কম্প্রোমাইজকে সঙ্গী করে বেড়ে ওঠে মধ্যবিত্ত পরিবারের প্রতিটি বড় ছেলে।
মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেরা অনেক হিসেবি হয় এটা সত্যি। অন্য আট-দশজনের মতো তারা চাইলেই ইচ্ছেমতো যেভাবে খুশি সেভাবে টাকা খরচ করতে পারেনা। কেননা একটা নির্দিষ্ট সিমার মধ্যে থেকেই তাদের মাসের পর মাস পার করতে হয়। যদি কোন কারনে তার ব্যতিক্রম হয় তাহলে মাঝে মাঝে না খেয়ে থাকাটাও তাদের জন্য স্বাভাবিক ব্যাপার৷ বন্ধুমহলের কাছে তারা কিপটে হিসেবে পরিচিত। কারন তারা অন্য বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ। কেননা এক বেলার বিলাসিতা কেড়ে নিবে তার তিন বেলার আহার। তাই কিভাবে কিছু টাকা বাচিয়ে চলা যায় সেই দিকেই তারা বেশি মনোযোগী।
ছোটবেলায় তারা বাবার কাছে হাজারো আবদার করলেও সময়ের ব্যবধানে তা হারিয়ে যায়। সময় তাদের বুঝিয়ে দেয় বাবা তার ইচ্ছেগুলো পূরন করতে অপারগ, যা করার নিজেকেই করতে হবে৷ সে থেকেই শুরু নিজের প্রায়ে দাঁড়ানোর তীব্র সংগ্রাম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মধ্যবিত্ত পরিবার থেকে আসা ছেলেগুলোর চাকরির বাজারে মামা -চাচা একটু কম ই থাকে। ফলে হাজারো অবহেলা আর কষ্ট উপেক্ষা করেই সামনে এগিয়ে চলে তারা ৷ পড়াশোনার পাশাপাশি বাবাকে সাপোর্ট দেওয়ার তারা বেছে নেয় টিউশন আর পার্ট টাইম চাকরি।
পরিস্থিতি টা বোধহয় বড় ছেলেরাই সবচাইতে বেশী বোঝে। কেননা প্রতিটি সময়ই তারা কোননা কোন নতুন পরিস্থিতির সাথে মোকাবেলা করে থাকে। তারা বড়ই বাস্তববাদী। নিজের ইচ্ছে পূরন তাদের কাছে স্বপ্নের মত। প্রতিটা ঈদ তাদের কাছে মন খারাপের উপলক্ষ। কেননা প্রতিটা ঈদে যেখানে তাদের আশেপাশের মানুষজন নতুন কাপড় আর হাসি তামাশায় ব্যস্ত, সেখানে তার কোনরকমে ঈদটাকে পার করার চেষ্টা। ছোট ভাইবোনদের ঈদের জামা কিনে দেওয়ার পর দিনশেষে নিজের জন্য কিছু না নিয়েই বাড়িতে ফেরা।
মধ্যবিত্ত পরিবারের টাকা পয়সা না থাকলেও, তাদের কাছে আত্মসম্মাম সবকিছু। তাই বাবার আত্মসম্মান রক্ষার্থে নিজের ইচ্ছা গুলোকে বিসর্জন দিতে কখনো পিছপা হয় না পরিবারের বড় ছেলেটা।
মধ্যবিত্ত পরিবারের সবকিছুই নির্ভর করে ওই বড় ছেলেটার উপর। কেননা বাবার পর সেই পরিবারের ভরসা। জিবনে হাজারো কষ্টের শিরি পারি দিয়ে পরিবারের বড়ো ছেলাটা যখন একটা ভালো জায়গায় পৌছে তখন হাসি ফোটে পরিবারের সকলের মুখে৷ কিন্তু সেই বড়ো ছেলেটা যদি ভুল রাস্তায় পা দেয়, তাহলে একটি পরিবার ধ্বংস হয়ে যায়।
তবে দিনশেষে সকল অবহেলার শিকার পরিবারের বড় ছেলেটাই হয়৷ পরিবারের জন্য সবকিছু করেও তারা তাদের যথার্থ সম্মানটুকু পায় না। শেষ পর্যন্ত অনেকে জীবন যুদ্ধেও হার মানে। কিন্তু যথার্থ সম্মানটুকু কি তাদের প্রাপ্য নয়?