নতুন নাটক নিয়ে আসছেন জোভান ও সাফা কবির।

Words
87
Reading
1 min
Listen
Play
8y

Screenshot_2018-04-30-07-46-47-1.png
Source

নতুন নাটকে অভিনয় করতে যাচ্ছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় তারকা জোভান ও সাফা কবির। নাটকটি প্রচার করা হবে বাংলাদেশি টিভি চ্যানেল এশিয়ান টিভিতে। নির্মাতা নাটকটির নাম দিয়েছেন "তোমার আপন হাতের দোলে"।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জোভান। জোভান আমেরিকাতে থাকে। হঠাত করেই সে দেশে ফিরে। তখন তার ভাইয়া ভাবি উঠে পরে লাগে তার বিয়ে করানোর জন্য। অনেক মেয়ে দেখানোর পরেও কোন মেয়েই জোভানের পছন্দ হয়না। হঠাৎ একদিন পাশের ফ্ল্যাটের সাফা কবিরের সাথে একটি অপ্রিতিকর ঘটনা ঘটে এবং তাকে বিয়ে করতে হয়।
এভাবেই গল্পটি তৈরী করা হয়েছে।

নতুন নাটক নিয়ে আসছেন জোভান ও সাফা কবির। | Ecency