এসএসসি পরীক্ষার ফলাফল জানার উপায়!

Words
146
Reading
1 min
Listen
Play
8y

Screenshot_2018-05-04-08-45-06-1.png

আগামী ৬ ই মে প্রকাশ করা হবে ২০১৮ সালের এসএসি পরীক্ষার রেজাল্ট। নিয়মানুযায়ী ৬ ই মে সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্তৃক পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। তারপর ফলাফল ইন্টারনেটে প্রকাশ করা হবে। খুব সম্ভবত দুপুর ১২ টায় রেজাল্ট প্রকাশ করা হতে পারে অথবা দুপুর ২ টায় রেজাল্ট প্রকাশ করা হতে পারে। রেজাল্ট জানার জন্য আপনাকে বাংলাদেশ এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। এক সঙ্গে বহু মানুষ রেজাল্ট জানার জন্য ওয়েবসাইটে প্রকাশ করবে তাই সেখানে ট্রাফিক সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাটি এড়িয়ে চলার জন্য আপনি নিজ বিভাগীয় ওয়েব সাইট থেকেও রেজাল্ট জানতে পারেন। তাছাড়া মোবাইলের ম্যাসেজের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন।

মোবাইলে রেজাল্ট জানতে হলে যা করতে হবে:
প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন SSC তারপর স্পেস দিয়ে আপনার বিভাগের প্রথম তিনটি অক্ষর লিখুন, যেমন: DHA তারপর স্পেস দিয়ে রোল নাম্বার লিখুন, তারপর পরীক্ষার সাল দিয়ে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

এসএসসি পরীক্ষার ফলাফল জানার উপায়! | Ecency