প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলা গতসোমবার ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। যারা কাঙ্খিত ফলাফল লাভ করতে পারে নাই তারা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন শুধু হয়েছে গত ২৫ ডিসেম্বর । আবেদনের শেষ তারিখ আগামী ৮ জানুয়ারির
যেভাবে আবেদন করতে হবে:
উদাহরণ: DPRSC 12xxxxxx 11x লিখে Send করতে হবে 16222 নম্বরে (12xxxxxxx এখানে Student ID এবং 11x বিষয় কোড বুঝানো হয়েছে)। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে জানিয়ে একটি PIN নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে DPRSCYESPIN NoContact No.(যেকোন অপারেটর) লিখে Send করুন 16222।
পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে subject code:
DPE: বাংলা(111), ইংরেজি(112), গণিত(113), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়(114), সাধারণ বিজ্ঞান(115), ধর্ম(116)।
EBT: বাংলা(121), ইংরেজি(122), গণিত(123), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান(124), কুরআন(125), আরবি(126)।
subject code জানতে শুধুমাত্র টেলিটক মোবাইল Message অপশনে গিয়ে DPRSC HELPCODE লিখে Send করুন 16222 নম্বরে।