ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি

Words
128
Reading
1 min
Listen
Play
8y
Cryo-electron Microscopy

ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি (টিইএম) হলো নমুনার ভেতর দিয়ে ইলেকট্রনের ঝাঁক পাঠিয়ে ছবি ধারণের পদ্ধতি। এ পদ্ধতির আধুনিক সংস্করণ হলো ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি (ক্রায়ো-ইএম)। এটা এক বিশেষ ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপি, যেখানে ক্রায়ো তাপমাত্রায় কাজ করা হয়। ক্রায়ো তাপমাত্রা হল নাইট্রোজেনের তাপমাত্রা, যা প্রায় মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস। গবেষণাগারে খুব কম তাপমাত্রায় কাজ করতে হলে বিজ্ঞানীরা সাধারণত তরল নাইট্রোজেন ব্যবহার করেন।
PicsArt_07-16-08.28.48.jpg
ক্রায়ো-ইএম দিয়ে তোলা এক ভাইরাসের ছবি : img src

সাধারণত চোখে অনেক কিছুই দেখা যায় না। বিজ্ঞানের কল্যাণে সেসবের অনেক কিছু দেখা সম্ভব হয়েছে। তবে প্রযুক্তির সীমাবদ্ধতার কারনে প্রাণ রসায়নে এরপরও অনেক ফাঁক রয়ে গিয়েছিলো, বিশেষ করে জীবনের আণবিক পর্যায়ের যেকোনো অবস্হার ছবি অদেখাই রয়ে যাচ্ছিল। ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি সেই অসম্ভবকে সম্ভব করেছে। প্রাণিদেহে একেবারে আণবিক পর্যায়ে কী ঘটে,সেই ছবি ধারণ করতে ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করা হয়।

ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি | Ecency