একদিন শুয়ে আছি বিছানায় । চারিদিকে মশার গুনগুণ শব্দ সেই সাথে হাতে ,পায়ে হুল ফুটান ।অহ কি যন্ত্রণা । না পেরে মাশারি টাঙ্গালাম । কিন্তু এক বেটা কানা মশা কোন ফাঁকে ঢুকে পড়লো মশারীর ভিতর । আমি শুয়ে আছি ঘুমের অপেক্ষায় । হটাত কে যেন কানের মধ্যে বাঁশি বাজিয়ে উঠল । গেলো ঘুমের বারটা বেজে । আবারও ঘুমের চেষ্টা । কেবল ঘুমটা আসছে , অমনি কে যেন নাকের ডগায় বশিয়ে দিল কামড় ।
ঘুমের এবার আঠারটা বেজে গেলো । বিছানা থেকে উঠেপড়লাম । আজ আমার একদিন নাহলে মশার ।
একটা ঝাঁটা নিয়ে এদিক সেদিক সুড়লাম কিছুই হল না । এবার এক জায়গাতে বসে আছে মশা । যেই মারলাম দেখি এক ছেঁড়া দিয়ে বাহিরে চলে গেলো । জাক এবার শান্তিতে ঘুমান যাবে । কেবল ঘুমাতে চেষ্টা করছি অমনি কে যেন দিল একটি কানের উপর হুল ফুটিয়ে । ( কাল্পনিক)