সবুজ শ্যামল ঘাসের মাঝে বিভিন্ন রকমের ফুল জন্মেছে । ফুলগুলো বিভিন্ন রঙ্গের, দেখলে চোখ জুরিয়ে যায় । যদিও এই ফুলগুলোর তেমন যত্ন করা হয়নি । তারপরও তা প্রকৃতিকে আরও মুগ্ধকর করে তুলেছে । অসাধারণ ফুলগুলো আমাদের সবসময় বিনদিত করে চলেছে । এখন আমদের এলাকাতে প্রায় বৃষ্টি হয় । ফলে মাটিতে যথেষ্ট পানি রয়েছে যা ঘাস ও ফুল গাছ সহ সকল গাছই অনেক তরতাজা হয়ে উঠছে । সেই সাথে ভরে উঠছে সবুজে ।
সবুজ এই গাছ গাছালি কেন যেন মানুষের অন্য জগতে নিয়ে যায় । মানুষের মনে প্রকৃতির প্রতি একটা ভালবাসা তৈরি করে দেয় ।
আর যদি সবুজের মাঝে কিছু লাল ফুল জন্ম নেই তাহলে ভালো লাগতে বাধ্য । আর এই সব সুন্দর প্রকৃতির মাঝে থাকলেই মানুষের মাঝে রোমান্স কাজ করে । তার অন্তরে পৃথিবীর প্রতি ভালবাসা বৃদ্ধি পায় । আমাদের জীবনটা অনেকটা অর্থবহ করে তোলে
।