লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত আমার এ দেশ আমার অহংকার । ২০০ বছর ব্রিটিশ শাসনের পর এ দেশ আবারও পাকিস্তানি
শাসকদের রোষানলে পড়েছিল । অবশেষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীনতা লাভ করে । কিন্তু এ দেশ এখনও শাসক শ্রেণীর মানুষ এ দেশের মানুষের স্বাধীন হতে দেয়নি । প্রতিনিয়ত তারা গরীব শ্রেণীর মানুষকে জুলুম করে চলেছে । স্বাধীন এ দেশে লুটপাট করে তারা বিদেশ পাড়ি জমানোটা এ দেশের বর্তমান রীতি । বর্তমানে এ দেশে গনতন্ত্র হুমকির সম্মুখীন । স্বাধীনতার পূর্বে সরকারি চাকরিতে যে কোটা প্রথা ছিল , এখনও তা বিদ্যমান । ফলে একটি বিশেষ শ্রেণীর মানুষ সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছে । সাধারন কৃষক ও রিকশাওয়ালার ছেলেদের কোন কোটা নাই । যা দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক । তার পরও এ দেশের ভবিষ্যত প্রজন্ম হইত এ দেশকে এগিয়ে নিয়ে যাবে সে আশা সবার ।