পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী হল মানুষ । মানুষই পৃথিবীতে সমাজবদ্ধ ভাবে বসবাস করতে পছন্দ করে । তারা একে অপরের বিপদে এগিয়ে আসে । সবাই মিলে যে কোন সমেস্যা মুকাবেলা করে । এই ধারনা থেকেই প্রথম মানুষেরা সমাজবদ্ধ ভাবে বসবাস করতে শুরু করে । এবং তা আজও সমাজে বিদ্যমান ।
কিন্তু সমাজের কিছু মানুষ জন্মগত ভাবে অনেক সম্পদের মালিক হয় আবার কেও অধিক পরিশ্রম ও মেধা খাটিয়ে অনেক সম্পদ অর্জন করে । কিছু লোক তা পারে না । ফলে তাঁরা কিছুটা অসহায় হয়ে পড়ে । এবং পরনির্ভরতা গেড়ে বসে তাদের উপর । এই অবস্থায় তাদেরকে সাহায্য করা একান্ত প্রয়োজন ।