এটি একটি অসাধারণ চিত্র কর্ম যা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তৈরি করেছে । আমাদের বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস এর ছাত্ররা এটি তৈরি করেছে । এই চিত্র কর্মটি প্রদর্শনীর জন্য আমাদের হলের সামনে রাখা হয়েছে । যাতে সবাই দেখতে পারে । চিত্রকর্মটি একজন শ্রমিকের যারা অক্লান্ত পরিশ্রম করে একটি দেশকে টিকিয়ে রাখে । এই শ্রমজীবী মানুষরাই একটি দেশ গড়ার মূল কারিগর । তারাই দেশের আয় উন্নতিতে সব থেকে বেশি অবদান রাখে । কিন্তু তৃতীয় বিশ্বের দিকে তাকালে দেখা যায় এই শ্রমজীবী মানুষেরাই সব থেকে বেশি বঞ্চিত , অবহেলিত ।
অন্যদিকে উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় সেখানে শ্রমজীবী মানুষদের জথা উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় । তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় । কোন কর্মকেই তারা অবহেলা করে না বরং সবাই তাদের কাজের প্রতি সম্মান দেখায় । কিন্তু আমাদের মত পিছিয়ে পড়া জাতিদের মূল কারন হল আমরা কাজকে মূল্যায়ন করি না ।যারা শ্রমজীবী মানুষ তাদেরকে অবহেলা ও বৈষম্যের ভিতরে আবদ্ধ করে রাখি । আর এ জন্যেই আমরা উন্নত বিশ্ব থেকে এখনও পিছিয়ে আছি । যাইহোক সকল শ্রমজীবী মানুষ তাদের অধিকার বুঝে দেওয়ার জন্য সরকারকে পরিকল্পনা গ্রহন করতে হবে । বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে ।