ভাবনা একদিকে মানুষকে আশাবাদী করে তোলে । অন্যদিকে অতিরিক্ত ভাবনা মানুষকে যেমন চাপে ফেলে তেমনি শাস্তিও দেয়। কিন্তু এ শাস্তি বাহ্যিক কোন শাস্তি নয় । এটা সম্পূর্ণই ব্যাক্তির আত্মিক শাস্তি । একেবারে ভাবনাহীন মানুষ যেমন অসাড় হয়। তারা কোন কাজ করতেই অপারগতা প্রকাশ করে তেমন অতিরিক্ত ভাবনা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয় ।
স্বাভাবিক চিন্তা চেতনা মানুষকে তার কর্তব্য পালনে উৎসাহিত করে । এই জন্য স্বাভাবিক চিন্তা আর অতিরিক্ত চিন্তা বা অস্বাভাবিক চিন্তা চেতনার মধ্যে একটা সামঞ্জস্য থাকা জরুরি । অতিরিক্ত চিন্তা আপনাকে শারীরিক ভাবে যেমন ক্ষতি করে তেমন মনস্তাত্ত্বিক দিক দিয়েও ক্ষতি করে ।