আমার ক্যাম্পাসে নতুন কিছু ফুল লাগানো হয়েছে । নতুন কিছু ডালিয়া ফুল লাগানো হচ্ছে । খুব তাড়াতাড়ি আবার আমার ক্যাম্পাস ফুলে ফুলে ভরে উঠবে । ক্যাম্পাস হয়ে উঠবে রঙ্গিন । ডালিয়া ফুল অনেক বড় হয় । বিভিন্ন রঙ্গের ডালিয়া ফুল আমাদের ক্যাম্পাসে আবার সোভা পাবে । এটা খুব বেশিদিন বাচে না । একবার ফুল হলে এটা মারা যায় ।
এই ফুলটি বেশ যত্ন করা দরকার হয় । নিয়মিত সেচ দিতে হয় । আগাছা দমন করতে হয়। ডালিয়া গাছ বেশ লম্বা হয় । ফুল বিভিন্ন রঙ্গের এবং বিভিন্ন সাইজের দেখা যায় ।
বিশেষ করে বাড়ির গেটে এটা বেশি লাগাতে দেখা যায় ।
এছাড়া অফিসের গেট বা সামনে এটি বেশ সুন্দর দেখা যায় । তবে অনেকে ফুলের টবে ডালিয়া ফুল চাষ করতে দেখা যায় ।
অসাধারণ এই ফুলটি সবাই পছন্দ করবেই । কারন এর রঙ গুলো খুবই গাড় এবং উজ্জ্বল হয়ে থাকে ।