অনেক বছর হল নিজের গ্রাম ছেড়ে বাহিরে থাকি লেখা পড়া করার জন্য । বাড়িতে যখন যায় মাঠে খুব কমই যাওয়া পড়ে । কিন্তু ছোট বেলার সেই মাঠে বিচরণ এখনো খুব মনে পড়ে । মাঠে যেতাম জমির আইল ধরে । চারিদিকে ফসল আর সবুজে ভরা মাঠ । সত্যি আপরুপ লাগত ।
মাঠে , ঘাটে , নদীতে , নালায় ধরতাম মাছ ।খুব ভালোলাগত মাছ ধরতে । বরশী দিয়ে পুকুরে মাছ ধরতাম । মাছ পেলে কি যে আনন্দ পেতাম তা বলে বুঝনো যাবে না। মিস করি সেই দিন গুলো। আবার যদি ফিরে পেতাম সেই দিন কতই না ভালো হোতো ।