একদিন রাতে শুয়ে আছি বিছানায় । সন্ধ্যা থেকেই যেন জ্বর জ্বর ভাব । মধ্য রাতে গায়ে কাপুনি দিয়ে এলো জ্বর । যত রাত যাচ্ছিল ততই যেন তাপমাত্রা বাড়ছে । জ্বর যাওয়ার নাম গন্ধ নেই । হলের বন্ধু বান্ধব সবাই ঘুমিয়ে আছে আর আমি প্রহর গুনে চলেছি কখন রাত পোহাবে । রাত তখন তিনটা আমি একাই গেলাম বেসিনে ।
মাথা ধৌত করলাম ভালো করে । খুব কষ্টে মাথা মুছে শুয়েপড়লাম । পারাছিতামল আগেও একটা খেয়েছি । আবার ও খেলাম । কিন্তু এ জ্বর সে জ্বর না । যায় আবার আসে । এ যেন নাচর বান্দা ।
অবশেষে একটু ঘুমালাম । পরের দিন জ্বর ছারিয়ে গেলো । আমি হাফছেড়ে বাচলাম ।