আজকের সকালটা কেন যেন অন্য রকম লাগছে । কোথাও কোন সাড়া শব্দ নেই , নেই কোন কোলাহল , যা আমার নিত্যদিনের সঙ্গী। তাইতো খুব ভালো লাগছে । চারিদিকে মৃদু হাওয়া
পাখিদের কলতানিতে মুখরিত । নীল আকাশে মেগ নেই , নেই মেঘেদের গর্জন । নিস্তব্দতায় ভরা চারিদিক । আকাশে বাতাশে গাড়িদের কালধোয়ার কোন আবছা নেই , নেই কোন কটু গন্ধ ।
অবশেষে বুঝলাম আমি এখন গ্রামে । আমার প্রিয় গ্রামে । গ্রামটা সত্যিই অপরূপ । বিমুগ্ধতায় ভরা । অসাধারণ লাগে সবকিছু । তায়ত আমি ছুটে যায় বারবার আমার গ্রামে । গ্রামের মাঠগুলোতে ফুরফুরে হাওয়া ছুয়ে যায় মন । অশান্ত এই পৃথিবীতে সবাই শান্ত থাকতে পারে এই গ্রামেই ।তায়ত আমি প্রতিদিনে ছুটে যায় কল্পনায় আমার প্রিয় জন্ম ভুমিতে । এখানের নির্মল বাতাস আমাকে প্রশান্তি দেয় । যা আমি পৃথিবীর কথাও পায় না ।