আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি একদিন একটা নাটিকাতে অভিনয় করেছিলাম । খুব মনেপড়ে সেদিনের কথা ।খুব হাসি পাচ্ছিলো অভিনয় করতে গিয়ে । এটাই আমার জীবনের প্রথম অভিনয় । আমাদের হেড স্যার তিনিই আমাদের অভিনয় করতে উৎসাহী করেছিলেন । নাটিকাটি ছিল স্যালাইন এবং ডাইরিয়া নিয়ে । অসাধারণ ছিল নাটিকাটি । যদিও আমরা বচ্চারা ভালো অভিনয় করতে পারিনি ।
স্যালাইন কিভাবে বানাতে হয় এবং ডাইরিয়া হলে স্যালাইন না খাওয়ালে কি হয় সেটা নিয়েই ছিল নাটিকাটি । এই নাটিকা থেকে ছাত্র ছাত্রীরা অনেক কিছুই অর্জন করেছিল বলে আমার বিশ্বাস । কারণ এটা ছিল হাতে কলমে শিক্ষা। এই ধরণের শিক্ষা প্রত্যেক ক্লাসে অন্তর্ভুক্ত করা উচিত। এতে ছাত্র ছাত্রী দের উপস্থাপন দক্ষতা ও বৃদ্ধি পায় ।