বিদ্রোহী, কবি নজরুলের অনন্য সৃষ্টি

Words
214
Reading
1 min
Listen
Play
6y


বহুদিন পর কবিতা আবৃত্তি করতে বসেছি, তাও আবার বিদ্রোহী কবিতা যেটা কিনা কাজী নজরুল ইসলামের পাহাড় সমান সৃষ্টি। তাই উত্তেজনা এবং ভয় দুটোই কাজ করছে। আবৃতি ভালো হলো কি খারাপ পুরোটাই শ্রোতাদের বিবেচনায়।

0B1C838E-939B-4DD1-915B-264FC314D652.jpeg

আমার মতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নয় একটি জ্ঞান ভান্ডার। তিনি বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন যে নক্ষত্র থেকে আজও আলো বিতরণ করে যাচ্ছে, আর আমরা সেই আলোর মহিমায় উদ্ভাসিত হচ্ছি। কাজী নজরুল ইসলামের অজস্র সৃষ্টির মধ্যে বিদ্রোহী কবিতা একটি অনন্য সৃষ্টি। তার এই বিখ্যাত কবিতাটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় তার মধ্যে ধুমকেতু, প্রবাসী, এবং বিজলী পত্রিকার নাম উল্লেখযোগ্য।

এই কবিতাটা আমি অজস্র বার পড়েছি, আজও যখন এ কবিতাটা পড়ি আমার গায়ের লোম গুলো খাঁড়াহয়ে যায় উত্তেজনায়। এই কবিতাটির মধ্যে যেমন বিদ্রোহের কথা বলা হয়েছে তেমনি তার পাশাপাশি ভালোবাসার কথা রয়েছে। যুগে যুগে, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কবিতাটি বেঁচে রয়েছে এবং বাংলা ভাষাভাষী মানুষ যতদিন থাকবে ততদিন এই কবিতাটা তাদের মনে গেঁথে থাকবে।

ছাত্র জীবনে বিভিন্ন অনুষ্ঠানে এই কবিতাটি আমি বহুবার আবৃত্তি করেছি। আজ বহুদিন পর আবার এই কবিতাটি আবৃতি করতে ইচ্ছা করলো। যদিও একটি দুঃসাহসিক কাজ তারপরেও আবৃতি করে ফেললাম, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আশাকরি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোন লেখায় অথবা আবৃত্তিতে।

সবাই ভাল থাকবেন, ধন্যবাদ।


▶️ 3Speak

বিদ্রোহী, কবি নজরুলের অনন্য সৃষ্টি | Ecency