Lemon # health tips

Words
341
Reading
2 min
Listen
Play
9y

লেবু খেয়ে আমরা সবাই লেবুর খোসাকে ফেলে দেই। তবে জানেন কি? লেবুর সাথে সাথে লেবুর খোসারও রয়েছে অনেক উপকার। প্রতিদিন নানা কাজে লেবুর খোসা ব্যবহার হয়।
লেবুর খোসাতে রয়েছে ভিটামিন, মিনারেল। একই সাথে এটি প্রাকৃতিকভাবে হজম সহায়ক। লেমন জিস্ট, লেমন সুগার, লেমন অলিভ ওয়েল এইসব নামের খাদ্য বানিয়ে খেতে পারেন।
পিঁপড়ে এবং কীটপতঙ্গদের হাত থেকে বাঁচতে বুকসেলফের নিচে, আলমারিতে, দরজার পাশে সহ যে সব জায়গাতে লেবুর খোসা কুচি কুচি করে ছড়িয়ে দিন। পিঁপড়ে আর ঘরে থাকবে না। মাছি দূর করতেও লেবুর খোসা ব্যবহার হয়।
ফ্রিজের ভেতরে দুই একটি লেবুর খোসা রেখে দিন। ফ্রিজ থাকবে গন্ধমুক্ত এবং লেবুর সুগন্ধময়।
দুর্গন্ধময় আবর্জনার মধ্যে লেবুর খোসা ছড়িয়ে দিনঅ লেবুর খোসা দর্গন্ধ শুষে নিবে। জমে থাকা চায়ের দাগ পরিস্কারের ক্ষেত্রে কেটলিতে জল নিয়ে তাতে লেবুর খোসার ছোট ছোট টুকরা দিয়ে সেদ্ধ করতে হবে। এক ঘন্টা পর তাপ বন্ধ করে ময়লা জায়গা পরিষ্কার দিয়ে ধুয়ে নিতে হবে।
কফি পট পরিষ্কার করতে নুন যোগ করে তাতে বরফ ও লেবুর খোসা দিয়ে এক থেকে দুই মিনিট ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

images.jpeg

কাটিং বোর্ডের অ্যান্টি-ব্যাকটেরিয়াল পরিষ্কার করা সম্ভব লেবুর খোসা ব্যবহার করে। কাটিং বোর্ডের সব ময়লা দাগ পরিষ্কার করতে অর্ধেক লেবু কেটে তাতে কয়েক সেকেন্ড রেখে দিলে দেখবেন পরিষ্কার হয়েছে।
এটির মধ্যে লেবুর খোসা ঘষলে দুর্গন্ধমুক্ত হয়ে যায় এবং সতেজ থাকে।
মাইক্রোওয়েভের তেল চিটচিটে হলে বাটিতে পানি নিয়ে তাতে লেবুর খোসা ছেড়ে দিয়ে গরম করতে হবে। এরপর পানি ফেলে দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তাতেই মাইক্রোওয়েভ ঝকঝকে হয়ে যাবে।
রান্নাঘর সতেজ রাখতে
রান্নাঘরের গন্ধযুক্ত ময়লা পরিষ্কারে লেবুর খোসা ব্যবহার করা যায়। এতে রান্নাঘর সতেজ থাকে।
ড্রয়ারের সুগন্ধী হিসাবে
লেবুর খোসা সূর্যের তাপে শুষ্ক করে ড্রয়ারে রেখে দিলে সেটি ড্রয়ারকে সুগন্ধ রাখবে।
ত্বক উজ্জ্বল করে
ত্বকে মেসেজ করে ধুয়ে ফেললে নরম, কোমল ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়।
নখ উজ্জ্বল করে
হাত বা পায়ের নখে লেবুর খোসা ঘসলে নখ পরিষ্কার এবং উজ্জ্বল সাদা হয়।
বয়স দাগ দূর করে
মানুষের বয়স যখন বেড়ে যায় তখন শরীরে বয়স দাগ পড়ে। এইসব দাগের উপর লেবুর খোসা ঘষলে তা দূর হয়ে যায়।
স্কিন টনিক হিসাবে
লেবুর খোসা ত্বকে অল্প ঘষে ধুয়ে ফেললে এটি ত্বকের স্কিন টনিক হিসেবে কাজ করবে।

follow dedicatedjaved@dedicatedjaved

Lemon # health tips | Ecency