পুলিশের সিগন্যাল অমান্য করায় যুবকের মৃত্যু

Words
155
Reading
1 min
Listen
Play
8y

Nator-md20160213085247.jpg

নাটোরের বড়াইগ্রামে পুলিশের চেকপোস্টে থামার সিগন্যাল পেয়ে মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পালানোর সময় রনজু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালীফা হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজু (২৮) গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামের আকবর খলিফার ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌখড়া-আহম্মেদপুর সড়কের কদমতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল­্লাশি করে বড়াইগ্রাম থানা পুলিশ। এ সময় মোটরসাইকেল চালক রনজু ও রেজাউল করিমকে গাড়ি থামাতে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু মোটরসাইকেল আরোহীরা না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রনজু নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোটরসাইকেল আরোহী রেজাউল করিম রেজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত পালাতে গিয়েই এ ঘটনা ঘটেছে। অপরদিকে নিহত রনজুর মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের সিগন্যাল অমান্য করায় যুবকের মৃত্যু | Ecency