আশরাফুলের হ্যাটট্রিকে জয়রথে আবাহনী

Words
162
Reading
1 min
Listen
Play
8y

Abahani-against.jpg

প্রিমিয়ার বিভাগ হকিতে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে আবাহনী। আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে অ্যাজাক্স এসসির বিপক্ষে ৫-১ গোলে জিতেছে দলটি।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে এগিয়ে নেন আশরাফুল। দুই মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

২৭তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বলে গোলমুখ থেকে শুয়ে পড়েও দরকারি টোকা দিতে পারেননি মেহেদী হাসান ও তাহের আলী। ৩১তম মিনিটে কৃষ্ণ কুমারের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ করে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে আবাহনীর আক্রমণের ধার কিছুটা কমে। ৪৫তম মিনিটে গোলমুখ থেকে হারমানদিপ সিংয়ের হিট ঠিকানা খুঁজে পেলে ম্যাচে ফেরে অ্যাজাক্স।
৫৭তম মিনিটে মুসার মিয়ার পুশ সারোয়ার হোসেন স্টপ করার পর জোরালো হিটে ব্যবধান বাড়ানোর সঙ্গে হ্যাটট্রিকও পূরণ করেন আশরাফুল। ৬৭তম মিনিটে কৃষ্ণর ফিল্ড গোলে আবাহনীর চতুর্থ নিশ্চিত হয়ে যায়।=

চলতি লিগে এই প্রথম গোল খেল আবাহনী। ১০-০ গোলে বাংলাদেশ পুলিশ এসসিকে হারিয়ে লিগ শুরু করা মাহবুব হারুনের দল নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়া এসসিকে ৮-০ গোলে হারিয়েছিল। তৃতীয় ম্যাচে বাংলাদেশ এসসিকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল দলটি।

আশরাফুলের হ্যাটট্রিকে জয়রথে আবাহনী | Ecency