This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

আমার বাস্তব জীবনের ভূত গল্প ,, আমার সব বাংলাদেশী ভাই আপনার জন্য

Words
390
Reading
2 min
8y

আসসালামুআলাইকুম।

আশা করি নিশ্চই ভালো আছেন। তো আমি মূল ঘটনাটি বলছি।
ঘটনাটি আমার সাথেই ঘটেছে। আমি দাদ্বশ শেণীর একজন ছাত্র। আমি ঢাকার ডেমরা তে থাকি। তো আমাদের এই ডেমরা অঞ্চলের মধ্যেই কিছুটা কাছাকাছি বাউলা বাজার নামে একটি এলাকা রয়েছে সেখানে বিকেল বেলা চলাচল করতেই ভয় লাগে, তো সেখানে অনেক বছর আগের দুটি বিশাল বড় বট গাছ রয়েছে, আর তার সাথেই রয়েছে একটি শ্বশান যেখানে হিন্দু লোকেদের লাশ পোড়ানো হয়। বাউলা বাজার ছোটখাটো কিছু ক্রিকেট খেলার মাঠ রয়েছে, তো আমরা বন্ধুরা মিলে প্রতিদিন দুপুরে সেখানে ক্রিকেট খেলতে যেতাম, হঠাৎ একদিন ক্রিকেট খেলার সময় কিছুটা বৃষ্টি শুরু হয়, তখন কিছুটা সন্ধ্যা হয়ে যায় এমন সময় ছিলো, শ্বশানটা যেহেতু ঠিক কাছাকাছি তো আমার ব্যাটে বল লেগে বলটা শ্বশানের মধ্যে পড়ে, আমাদের খেলার নিয়ম ছিলো যে শ্বশানে বল ফেলবে সে একা গিয়ে বল নিয়ে আসবে, তো যেই কথা সেই কাজ, সবাই আমার সাথে রাগারাগি করে চলে গেছে, আর ঐ সপ্তাহের জন্য বলও ছিল একটাই, তাই বাধ্য হয়ে আমাকেই বল আনতে যেতে হলো। মাগরিবের আজান প্রায় শেষ আর ঠিক তখনি আমি শ্বশানের ভিতর ঢুকি বল খোজার জন্য, আমার কাছে তখন একটি ১০টাকা দামের গ্যাসলাইট ছিল, ঐটা দিয়েই বল খুজতেছিলাম,শ্বশানের ভিতরে অনেক অন্ধকার ছিল, কিছুক্ষণপর যা ঘটল তা দেখার জন্য আমি ভুলেও প্রস্তুত ছিলাম না, সেদিনটির কথা মনে উঠলে এখনো ভয়ে গা শিওরে ওঠে, বল খুজতে খুজতে দেখি বট গাছের উপর একটি লোক পড়নে শার্ট আর প্যান্ট পরে আমার দিকে হাত বাড়িয়ে আছে আর তার গলায় রশি লাগানো চোখগুলো প্রায় বেরিয়ে আসছে জিহ্বা বের করা, হাত দিয়ে আমাকে ধরার চেষ্টা করতেছে, ভয়ে আমি চিৎকার করে যেই সামনের দিকে দৌড় দেই আর ঠিক তখনি দেখি আমার সামনে সেই লোকটা এসে আমাকে আবারো ধরার চেষ্টা করতেছে, আর কিছু বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না, আমি এতো জোরে কান্না করে চিৎকার করতেছি কিন্তু কেউ আসতেছে না,তারপরদিন যখন আমার জ্ঞান ফিরে তখন আমি ওখানকার এক জেলে চাচার বাড়িতে। ঐদিন রাতে আমার মা আর মামারা এসে আমাকে পায়নি ওখানে,কারণ তার আগেই ঐ জেলে চাচা আমাকে তাদের বাসায় নিয়ে যায়। পরে জানতে পারলাম যে ঐ শ্বশানে একটি লোককে পোড়ানো হয়েছিল তার একদিন আগে, আর ঐ লোকটিকে কেউ ফাসি দিয়ে মেরেছিল এমনটাই শুনেছি

আমি অসুস্থ অবস্থায়ও এই ঘটনাটি লিখেছি।

আমার পরিবারের লোকদের থেকে জানা অনেক ভয়ংকর কিছু ঘটনা আমার জানা আছে, জেলখানা ও হাসপাতালের কিছু ভয়ংকর ঘটনা আছে,, যদি এই ঘটনাটি সবার ভালো লাগে তাহলে সেগুলো আমি লিখবো

maxresdefault.jpg
Image Source

যদি ভাল অনুভূতি হয়

তবে দয়া করে আমাকে আপভোট,কমেন্ট এবং অনুসরণ করুন

আমার বাস্তব জীবনের ভূত গল্প ,, আমার সব বাংলাদেশী ভাই আপনার জন্য | Ecency