এই বিশ্ব সংসারে সকলেই শান্তির জন্য ব্যস্ত

bua(29)
Published in
#sanatan
Words
175
Reading
1 min
Listen
Play
8y

এই বিশ্ব সংসারে সকলেই শান্তির জন্য ব্যস্ত, সকলেই শান্তি চায়, সুখ চায়, প্রতেক্যেই ভাল থাকতে চায়। দেখ শুধু মানুষ নয়, জীব মাত্রই - একটু একটু পোকা কে দেখ - ওদের থাকার জন্য এক্তা কুটুরি আছে , একটু জাইগা আছে, ওরাও একটু শান্তি চায়। শান্তি সকলে চায় বটে কিন্তু শান্তি সকলের ভাগ্যে জোটে না,... কারন হচ্ছে সত্য। সত্য যে কাজের গোঁড়ায় থাকবে সে কাজ অক্ষয় এবং অক্ষয় শান্তি দান করবে।
তোমরা সকলে শান্তি বজায় রাখবা। যে কাজই কর না কেন সত্য বজায় রেখে করবা, তখন কোন কাজেই কষ্ট হবে না, ।।
যদি সত্য বজায় রেখে কাজ করে যেতে পার, তবে তোমাদের সর্ব কাজে শান্তি হবে এবং উন্নতি হবে। তোমরা যে গৃহী, তোমরা যে শান্তি গ্রাহী। প্রকৃত শান্তি পাইতে হলে দুইটি পথ বাছিয়া লইতে হইবে। আত্মসমর্পণ করা অথবা নিষ্কাম কর্ম করা। মনে রাখিয়ও কয়েকদিনের জন্য জগতে আসিয়াছ। তবে আবার হিংসা, দ্বেষ কেন? মন ভাল কর। শান্তি সুখ এখনি লাভ হইবে। স্মরণ- মনন- ধ্যান এই কথা সর্বদা মনে করিয়ও। তাহা হইলে এই দুর্দিনেও শান্তি লাভ করিতে পারিবে। - --পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।

এই বিশ্ব সংসারে সকলেই শান্তির জন্য ব্যস্ত | Ecency