ভগবান মানুষ জন্ম দিয়াছেন কর্ম করিবার জন্য ।

bua(29)
Published in
#sanatan
Words
165
Reading
1 min
Listen
Play
8y

ভগবান মানুষ জন্ম দিয়াছেন কর্ম করিবার জন্য । আমাদের বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা ভুলে যাই পাবার মত তাকে ডাকি না । আমরা হিংসায় মরি। লোককে ঘৃণা করি। কে ছোট কে বড় এই বিচার করি, এই জন্য আমাদের অধঃপতন হয়। আমরা বলি এই সংসার আমাদের। এই বলাটা ভুল কারন এই দেহটা আমাদের নয়। তখন এই সংসার কি হবে। যিনি মর্তে পাঠাইয়াছেন তাহার সকলি তার উপর নির্ভর করিয়া কাজ করিও। আমরা জন্মিয়াছি কিছু দিনের জন্য। আমাদের সব কিছু যখন ত্যাগ করিয়া চলিয়া যাইতে হইবে তখন কে ছোট কে বড় এইসব বিচার করে কি লাভ। কর্ম ছাড়া ধর্ম নাই সেইজন্য আমাদের কর্তব্য তাহার স্মরণ নেওয়া। তাকে ডাকা। ভক্তের অধীন ভগবান তিনি ভক্ত ছাড়া থাকিতে পারেন না। আমরা বিষয় চিন্তা, বিষয় লালসায় ভগবানকে ভুলে যাই। সেই জন্য বিষয় চিন্তা যাহাতে মনের মধ্যে না আসে তাহার চেষ্টা করিও। যদি ভুলে যাই তাহা হইলে আবার এই পৃথিবীতে পশু রুপে জন্মগ্রহণ করতে হবে। এবং অশেষ দুঃখ কষ্ট ভোগ করিতে হবে। - পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়

ভগবান মানুষ জন্ম দিয়াছেন কর্ম করিবার জন্য । | Ecency