This content got low rating by people.

Haste in dawn circumcision:Part 3

Words
335
Reading
2 min
Listen
Play
9y

In order to take part in the Fajr prayers, it is possible to see the picture of standing with the Imam in the Sunnah before the Fajr prayer. There is a specific instruction in the hadith about doing such a condition in such a situation, and that is the observation. The instruction is that if anyone can go to the mosque before Fajr Jumet, then first wait two rak'ats of Sunnah and wait for the church. If the time is delayed and the church begins, then first go to the mosque and join the congregation with the Imam and after the Jamaat the remaining prayers (if any) must be completed.
The sunnah ran out Now you will wait for the sun rising and after sunset, after the prohibited time of salat (usually 20 minutes after the sun rises) you will perform the sun-god prayer at dawn. During the intervening period, you can wait in the mosque or you can return to the house and you will get the circumcision after Fajr. This is the rule of Allah's Messenger (peace be upon him).

ফজরের নামাজের জামাতে অংশ নেয়ার জন্য ফজরের ফরজের আগের সুন্নত নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে জামাতে ইমামের সঙ্গে দাঁড়ানোর চিত্র হরহামেশাই দেখা যায়। এমন অযাচিত তাড়াহুড়া নিষেধ, এমন অবস্থায় করণীয় সম্পর্কে হাদিসে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং সেটাই মান্য। সেই নির্দেশনা হলো, যদি কেউ ফজরের জামাতের আগে মসজিদে যেতে পারেন তাহলে প্রথমে সুন্নত দুই রাকাত পড়ে জামাতের জন্য অপেক্ষা করবেন। আর যদি দেরি হয়ে যায় এবং জামাত শুরু হয়ে যায় তাহলে প্রথমে মসজিদে গিয়ে ইমামের সঙ্গে জামাতে শামিল হতে হবে এবং জামাতের পর বাকি নামাজ (যদি থাকে) শেষ করতে হবে।
থাকল ছুটে যাওয়া সুন্নত। এবার আপনি অপেক্ষা করবেন সূর্য উদয়ের জন্য এবং সূর্য উদয়ের পর নামাজের নিষিদ্ধ সময় (সাধারণত সূর্য উদয়ের পর ২০মিনিট) পার হওয়ার পর আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। মধ্যবর্তী যে সময় সে সময় আপনি হয় মসজিদে বসে অপেক্ষা করতে পারেন অথবা ঘরেও ফিরে আসতে পারেন এবং সময় হওয়ার পরই আপনি ফজরের সুন্নত আদায় করে নেবেন। এটাই আল্লাহর রাসূল (সা.) নির্দেশিত নিয়ম।

Haste in dawn circumcision:Part 3 | Ecency