জীবনের সন্তুষ্টি হলো একজনের সামগ্রিক জীবনের মূল্যায়ন, কেবলমাত্র এটি একজনের বর্তমান সুখের বিষয় নয়। সুখ একটি অল্প সময়ের অভিজ্ঞতা। যদিও উপভোগ্য কিন্তু এটি শেষ পর্যন্ত ক্ষণস্থায়ী। একটি সুস্থ জীবনের জন্য অবশ্যই সুখের মুহূর্তগুলি অন্তর্ভুক্ত থাকে। তবে শুধু সুখ সাধারণত একটি পরিপূর্ণ এবং তৃপ্তিদায়ক জীবন তৈরি করে না।
জীবনের সন্তুষ্টি কেবল সুখের চেয়ে বেশি স্থিতিশীল এবং দীর্ঘজীবী নয় বরং এর পরিধি বিশাল। এটি আমাদের জীবনের সাধারণ অনুভূতি এবং জীবন কীভাবে চলছে ও তাতে আমরা কতটা সন্তুষ্ট। জীবনের সন্তুষ্টিতে অবদান রাখে রোমান্টিক সম্পর্ক, পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক, ব্যক্তিগত বিকাশ, স্বাস্থ্য এবং সুস্থতাসহ অনেকগুলি এমন অনেক কারণ রয়েছে।
শুধুমাত্র আপনিই জানেন যে, কোনটা সত্যিই আপনাকে খুশি করে। আপনার জীবন কীভাবে বাঁচতে হবে তা অন্য লোকের উপর ছেড়ে দেবেন না। অবশ্যই, আপনার পরিবার এবং বন্ধুরা গুরুত্বপূর্ণ। আপনার যখন পরামর্শের প্রয়োজন তখন তাদের কাছে যাওয়া একেবারেই ঠিক, তবে আপনি সেই পরামর্শটি গ্রহণ করবেন কিনা তা শেষ পর্যন্ত আপনার সিদ্ধান্ত। প্রতিটি ব্যক্তির বেঁচে থাকার জন্য একটি মাত্র জীবন আছে, তাই মনে রাখবেন আপনি যেভাবে বাঁচতে চান আপনি সেভাবে জীবনযাপন করুন।
সবসময় ইতিবাচক চিন্তা করা। যে কারো পক্ষে নেতিবাচকতার ফাঁদে আটকা পড়া সহজ। কী করা দরকার,কী করা উচিত ছিল, ভুলগুলি কি কি ছিল ইত্যাদি নিয়ে ক্রমাগত চিন্তা করা। আর এগুলো মনে আসে প্রতিটি নেতিবাচক জিনিসের জন্য। তাই নিজেকে সবসময় ইতিবাচক জিনিসে খুঁজে পেতে বাধ্য করুন। ভালো চিন্তা জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি করে। দীর্ঘমেয়াদে এটি আরও ইতিবাচক মনোভাবের দিকে পরিচালিত করবে।
দৈনন্দিন জীবনের ভিড়ের মধ্যে, আমরা উশৃংখলতাকে ভুলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি। মনে রাখবেন কেন আপনি সেই জিনিসগুলি করছেন যার কারণে আপনি এতো চাপ নিচ্ছেন । সেটা কাজের বাধ্যবাধকতা বা অন্য কিছু হোক না কেন, আমরা সকলেই তা অর্জন করতে চাই।
গভীর নিঃশ্বাস। আপনার যা দরকার তা হল একটি নিরিবিলি খোলা জায়গায় বসে, দুই মিনিট সেখানে আপনি শ্বাস নিতে নিতে পারেন। আপনার সমস্ত উদ্বেগকে ছেড়ে দিন এবং দেখবেন যে আপনি আগামী দিনের জন্য নতুনত্ব বোধ করছেন। গভীর শ্বাস-প্রশ্বাস মস্তিষ্কে শান্ত হওয়ার একটি বার্তা পাঠায় যা উত্তেজনাপূর্ণ পেশীগুলিকে শিথিল করে এবং ইতিবাচক মুক্ত চিন্তার অনুভূতি জাগায়।
দান হল আরেকটি পরিক্ষিত উপায় জীবনে সন্তুষ্টি অর্জনের। অন্যকে দান করলে মন সবচেয়ে বেশি প্রফুল্ল থাকে। রাস্তার পাশে কোন অসহায় লোককে কিছু টাকা দিয়ে সাহায্য করলে যে প্রফুল্ল অর্জন হয় তা কোটি টাকা দিয়েও অর্জন সম্ভব হবে না। আপনি বিনামূল্যে রক্ত দান করতে পারেন। অসহায় কে সাহায্য করতে পারেন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি সুন্দর কথা দিয়েও। এতে যে সন্তুষ্টি অর্জন হবে তা কোনোভাবেই অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। অসহায় এতিমদের দান করলে আমাদের মন নরম হয়, এতে মনে প্রফুল্লতার সৃষ্টি হয়।
img