প্রথম প্রেম হারিয়ে যাওয়ার উপাখ্যান: সিনথিয়া

Words
176
Reading
1 min
6y

কৈশোর প্রেম.. তারপর বাড়ি বদলের অজুহাতে বালিকার হারিয়ে যাওয়া.. খুঁজতে থাকে বালক.. নাম্বারটাও বন্ধ.. স্মৃতিগুলো আঁকড়ে ধরে বালকের হাহাকার.. করুন এক প্রেম কাহিনী নিয়ে লেখা কবিতা: সিনথিয়া


সিনথিয়া


20200724_181657.jpg

সিনথিয়া, ফেসবুকে তোমার নাম আমি
তন্ন তন্ন করে খুঁজে দেখেছি
অনেক অচেনা আইডি অনেক অচেনা মুখ নিয়ে
সামনে এসে দাঁড়িয়েছে, তুমি আসোনি।

তবে কি হঠাৎ একা হয়ে যাওয়া সন্ধ্যাগুলো,
দীর্ঘ দীর্ঘ রাতগুলো তোমাকে একটুও
স্পর্শ করে না?

তুমি এই শহরে কোথাও আছো, এক মানচিত্রে
হয়তো বা শপিং আউটিং করে করে বেশ কাটছে ইউনিতে তুমুল আড্ডাগুলো খুব উপভোগ করো
অনেক বন্ধু..

কখনো ভেবে দেখেছি, সিনথিয়া-
স্মৃতি একটা আকাশ.. প্রত্যেকের আছে
সম্মুখে চলার পথে মাঝে মাঝে
থমকে দাঁড়াতে হয় পেছনে তাকাতে হয়
যেখানে নক্ষত্র থাকে... একজোড়া চঞ্চল চঞ্চল।

অনুভূতিগুলো তখন কলি ছিল-
রেস্টুরেন্টের নীল আলো সবে মাত্র বুকে
টোকা দিতে শুরু করেছে..

চোখের ভাষা তখনও ঠোঁটের ভাষা হয়ে ওঠে নি
হতে হতে এক সময় বাড়িগুলো বদলে গেল
না-বলা শব্দগুলো তাই.. পাথর.. পাথর..

তোমার নাম্বার আজও মধ্যরাতে মোবাইল স্ক্রিনে
ভেসে ওঠে..
সংযোগ আর পায় না।

আমি এখন তোমায় কোথায় খুঁজি,
সিনথিয়া- আমার টেলিপ্যাথিক বার্তাও কি
তোমার হৃদয় পৌঁছে না?

20200720_001737.jpg

প্রথম প্রেম হারিয়ে যাওয়ার উপাখ্যান: সিনথিয়া | Ecency