পহেলা বৈশাখ

Words
192
Reading
1 min
Listen
Play
7y

পয়লা বৈশাখে অনেক দেখেছি আর দাওয়াত খেতে। আর সেই দাওয়াতে পান্তা ভাত খাওয়ার ধুম পড়ে যায়। আমি পান্তা ভাত খাই না পহেলা বৈশাখে এর কারণ হলো সারাবছর যেটা খাই আমি সেটাই খাই পান্তা ভাত খাবার তো কোন যুক্তি দেখিনা আমি। পহেলা বৈশাখ বছরের একটি প্রথম দিন বাংলা বছরের তো এই দিনটা আমরা উদযাপন করব একটু ভালোভাবে নেপালি গরুর মাংস মুরগির মাংস পোলাও কাচ্চি বিরিয়ানি বোরহানি আরো অনেক খাবার খাব ইলিশ মাছ খাব ঠিক আছে সমস্যা নাই।

আপনি যদি গ্রামে যান তাহলে দেখবেন যারা সারা জীবন দাদা ভাত খেয়ে বেঁচে থাকে যে সব গরীবরা তারা যখন কোন ঈদের দিন বৈশাখ আরো অন্যান্য যেসব দিন আনুষ্ঠানিক দিন হয় সেগুলোতে তারা একটু ভালো খাওয়ার চেষ্টা করে। আর আমাদের দেশে আমরা সারা বছর গরুর মাংস মুরগির মাংস দিয়ে ভাত খাই কিন্তু পহেলা বৈশাখের দিন আমরা পান্তা ভাত কে মাছে ভাতে বাঙ্গালী প্রমাণ করার জন্য আমাদের কি যে অবস্থা। আর কিছু রেস্টুরেন্ট দেখলাম তারা পান্তা ভাত বিক্রি করে রমনাও দেখলাম পান্তা ভাত বিক্রি করেন ভালো কথা। 30 টাকার চাল কিনে সেটা সারারাত ধরে পচিয়ে সকাল বেলা পানি দিয়ে ভাত খাওয়ানো হয় ঠিক আছে মরিচ দেওয়া হয় সেই গুলোর দাম রাখে 300 400। মানুষ এগুলো খায় কি অবস্থা।

পহেলা বৈশাখ | Ecency