উন্নয়নের জোয়ার আজ বিশ্বব্যাপি

Words
151
Reading
1 min
Listen
Play
8y

FB_IMG_1521736106237.jpg
কোরআন শরিফের মধ্যে বিস্ফোরক রাখত ওয়াইপিজি যোদ্ধারা !!!
=====================================
FB_IMG_1521213424401.jpg
সিরিয়ার আফরিনে পিকেকে গেরিলা যোদ্ধারা পবিত্র কোরআন শরিফের মধ্যে বিস্ফোরক রাখত বলে জানিয়েছেন ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়া তুর্কি সেনারা। কুর্দি যোদ্ধাদের ফেলে যাওয়া একটি বাড়ির দেয়ালে ঝোলানো ব্যাগে কোরআন শরিফের মধ্যে বিস্ফোরক উদ্ধার করেছে তারা। খবর আনাদলু এজেন্সির।

আফরিনে নিয়োজিত তুর্কি সেনাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, তুর্কি সেনারা শায়ক উবাসী গ্রামের ওই বাড়িতে ঘরের মধ্যে একটি ব্যাগে কোরআন শরিফ ঝোলানো দেখতে পায়। তারা সেটি পরীক্ষা করে দেখতে গেলে তার মধ্যে বিস্ফোরক পায়। তুর্কি সেনারা নিরাপদে সেটি নিষ্ক্রিয় করে।

গত ১৪ তারিখের যে তুর্কি সেনাদের হত্যা করা হয়েছিল সেটিও এমন ঘটনা ছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে। ওই দিন কোরআন শরিফের মধ্যে করে বিস্ফোরক নিয়ে তুর্কি সেনাদের ওপর হামলা করা হয়েছিল।

ওই হামলার পর তুর্কি সেনারা নিশ্চিত হয় যে, ওয়াইপিজি গেরিলাদের বিস্ফোরক প্রস্তুতি ও বিস্ফোরণ ঘটানোর ব্যাপারে প্রশিক্ষণ রয়েছে। বিদেশি গোয়েন্দারা তাদের এ প্রশিক্ষণ দিয়েছে বলে তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

উন্নয়নের জোয়ার আজ বিশ্বব্যাপি | Ecency