প্রথম ম্যাচের এই জয়টি আশা করি বাংলাদেশ টিমের জন্য একটি শুভ সূচনা হিসেবে কাজ করবে৷ তবে, অনেকগুলো জায়গায় আমার মনে হচ্ছে আরো উন্নতি করতে হবে,ওপেনিং সেক্টরটাতে তো অবশ্যই।
লিটন দাসের অফ ফর্ম একটি বড় চিন্তার কারন, তামিম ইকবাল না থাকার কারণে ক্রিজে ধরে খেলে রান তোলার মতো অভিজ্ঞ ক্রিকেটারের অভাব বোঝা যাচ্ছে।
তবে আশা করি সামনের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভাগ্য, পারফরম্যান্স সবকিছু টাইগারদের পক্ষে থাকবে।
সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা।
RE: জয় দিয়ে বিশ্বকাপের শুভসূচনা বাংলাদেশের!!