আমার বাংলা ব্লগে আজকে আমি বাংলাদেশের একটি নতুন উৎসব নিয়ে লিখব।উৎসবটি বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে উদযাপিত হয়ে থাকে আমাদের এলাকায় উৎসবটি যেভাবে উদযাপিত হয়ে থাকে আমি সেটা আজকে উপস্থাপনের চেষ্টা করব।
মজলিস/ মিলাদ-মাহফিল/ কুলখানিঃ
কোন মানুষের মৃত্যুর পর সে মানুষের রুহের মাগফিড়াতের জন্য মজলিসের আয়োজন করা হয়। এইসকল মজলিস সাধারণত সকল মানুষ করে না। যাদের অর্থ-সম্পদ ভালো থাকে তারাই শুধু মজলিসের আয়োজন করে থাকে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে খাওয়াতে ভালোবাসে তারাও এই মজলিসের আয়োজন গুলো করে থাকে। মজলিস মাহফিলের দাওয়াত সাধারণত মানুষকে কবরের দাফন করার পরে কবরের পারে মোনাজাতের পরে সকলকে জানিয়ে দেওয়া হয়।এবং মজলিসের দিনে গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে মজলিসের কাজে সাহায্য করে থাকে। রান্না শেষে দাওয়াতি লোকজনদের খুব সুন্দর ভাবে খাওয়ানো হয়। মজলিস মাহফিলে মানুষদের খাওয়ানোর ধরণটি এমন যে দাওয়াতি লোকজনদের সারি করে বসানো হয় এবং তাদের অন টাইম প্লেট অথবা কাগজ দেওয়া হয়।কিন্তু পূর্বে খাওয়ানোর ধরণ ঠিক এমন ছিল না কারণ পূর্বে ওয়ান টাইম প্লেটবা কাগজ ছিলো না। তখন কলা গাছের পাতায় খাওয়াইতে দেওয়া হতো।কলাপাতায় খাওয়াটা যদিও অস্বাস্থ্যকর তারপরেও অনেক আনন্দের সহিত খেতে পারতাম।বিশেষ করে আমরা মজলিস খেতে যাই অন্য ভাবে আমরা মজলিস কমিটি নামে গ্রুপ খুলে সেখানে আমরা মজলিসের খোঁজখবর নেই এবং মসজিদে যাই।আপনারা আবার আমাদের ফকির ভাবেন না আমরা এটাতে আনন্দ পাই তাই খেতে যাই।