আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন ।জীবনে হাজারো বাধা বিপত্তি আসে কিন্তু সবকিছুর মাঝে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়।জীবনের সন্ধিক্ষণে তাকাইলে জীবনে অনেক কিছুই শিখায়। যেমন একজন মানুষ অসুস্থ হইলে সে মানুষটার কি হাল হয় সেটা নিজের দিকে তাকালে বোঝা যায়।মানুষ তখনই সবচেয়ে বড় অসহায় তো বোধ করে যখন কেউ হাসপাতালের বেডে শুয়ে থাকে। সত্যিই হাসপাতালের বেডে যারা থাকে তাদের জীবনটা অনেকটাই অসহায় হয়ে যায়। শুধু তখন ইচ্ছা করে বাঁচার আবার অনেকে বাঁচেও না।তেমনই একটি সময়ে আমার এসেছে। আজ আমি অসুস্থ্যতা নিয়েও আজকের পোস্টও আমাকে করতে হচ্ছে কারণ আমি চাই আমাদের কমিউনিটি টিকে থাক। আমাদের কমিউনিটি আরও সামনের দিকে এগিয়ে যাক।কমিউনিটির সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আজকে আমি আমার জীবনের একটি অধ্যায় তুলে ধরছি।অসুস্থতার মাঝে যেটা সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমি যদি এখন মারা যায় আমার কি হবে! আমি কেমন থাকবো? আমার অনেক বাঁচার ইচ্ছা করে। আজ সকাল থেকে আমার হালকা জ্বর এবং প্রচন্ড মাথা ব্যাথা।
আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের সুস্থ রাখুক এবং আপনারাও চেষ্টা করবেন সুস্থ্য থাকার জন্য। করোনা মহামারীতে অনেকে মারা যাচ্ছে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং সুস্থ্য থাকবেন।