রসুনের পুষ্টিগুন অনেক আর রসুন হলো মসলা জাতীয় খাদ্য উপাদান। রসুন রান্নার স্বাদকে বাড়িয়ে দেয় ও স্বাস্থ্য ভালো রাখার ঔষুধ হিসেবেও কাজ করে। রসুনে রয়েছে প্রোটিন, ময়েশ্চার,ফ্যাট,কার্বোহাইড্রেট, মিনারেল ফাইবার আর অল্প পরিমানে আছে আয়োডিন, ফসফরাস ও ক্লোরিন। রসুন হজমে সাহায্য করে,হৃপিন্ড ভালো করে, জমে যাওয়া কফ থেকে মুক্তি দেয়,যক্ষা প্রতিরোধ করে,উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে,ত্বকের যত্নে,কাটা সারিয়ে তুলতে আরো নানা রোগের প্রতিরোধী হিসেবে কাজ করে। খালি পেটে রসুন খেলে খারাপ ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন রসুন খাওয়া ভালো।