এ ধরনের হাঁসকে ফুলুরি হাঁস বলে। এটি বাংলাদেশ,ভারত ছাড়াও সমগ্র এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। ফুলুরি হাঁস দলবদ্ধ ভাবে বিচরণ করে। উদ্ভিদ বীজ ও ছোট জলজ প্রানী এদের প্রধান খাদ্য। বড় জলাশয়ে ফুলুরি হাঁস দেখা যায়। পিয়াং হাঁস ও ইউরেশীয় হাঁস এদের নিকট আত্নীয়। তবে ফুলুরি হাঁস এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের ঠোঁট চ্যাপ্টা, মাথা সবুজ ও সারা শরীর ছাই রঙের হয়।