কষানো গরুর মাংস

Words
295
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210514_202658847.PORTRAIT.jpg

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। কষানো গরুর মাংস আমার অনেক পছন্দের একটি খাবার। আজকে আপনাদের দেখাবো কিভাবে মজাদার কষানো গরুর মাংস করতে হয়। চলুন তাহলে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরণঃ

গরুর মাংস ১ কেজি

টক দই ১ কাপ

আদা বাঁটা দেড় চামচ

রসুন বাঁটা দেড় চামচ

পেস্তা বাদাম বাঁটা ২ চামচ

জয়ফল বাঁটা ১/২ চামচ

জয়ত্রী বাঁটা ১/৪ চামচ

শাহী জিরা ১ চামচ

ধনিয়া গুড়া ১ চামচ

লাল মরিচ গুড়া ১ চামচ

পেঁয়াজ বেরেস্তা ১ কাপ

পেঁয়াজ কুঁচি ১ কাপ

লবঙ্গ ৪-৫ টি

দারচিনি ৩-৪ টি

এলাচ ৫-৬ টি

গোল মরিচ ৮-১০ টি

তেজপাতা ২ টি

আলু ২৫০ গ্রাম

লবণ স্বাদমত

কার্যপ্রণালীঃ

IMG_20210514_172405060.jpg

IMG_20210514_170345655.jpg

IMG_20210514_173022681.jpg

IMG_20210514_173104678.jpg

IMG_20210514_173221980.jpg

প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংস মেরিনেটের জন্য পেঁয়াজ বেরস্তা, আদা বাঁটা, রসুন বাঁটা, পেস্তা বাদাম বাঁটা, শাহী জিরা, ধনিয়া গুড়া, লাল মরিচের গুড়া, জয়ফল বাঁটা, জয়ত্রী বাঁটা, টক দই ও পরিমাণমত লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। টক দই ৩-৪ মিনিট ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে। মাংস মাখানো হয়ে গেলে মেরিনেটের জন্য ৩০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।

IMG_20210514_183144315.jpg

IMG_20210514_185819670.jpg

IMG_20210514_185934904.jpg

IMG_20210514_190215394.jpg

এবার একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে গরম হয়ে আসলে দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে পিয়াজ কুঁচি ছেঁড়ে দিতে হবে। মাঝারি আঁচে জ্বাল রাখতে হবে।

IMG_20210514_190253092.jpg

IMG_20210514_191204657_2.jpg

IMG_20210514_191458785.jpg

IMG_20210514_191521020.jpg

মাংস কষানো হয়ে গেলে ২ কাপ পরিমাণ গরম পানি দিয়ে জ্বাল মাঝারি আঁচে দিয়ে ৪৫-৬০ মিনিট জ্বাল দিতে হবে।

IMG_20210514_192655700.jpg

IMG_20210514_192950920.jpg

আলু এভাবে কেটে ভেঁজে নিয়েছি। মাংসের পানি অর্ধেক হয়ে আসলে আলু দিয়ে দিতে হবে।আলু আগে দিলে গলে যাবে।

IMG_20210514_202322867.jpg

IMG_20210514_203033423.PORTRAIT.jpg

পানি মাংসের গায়ে লেগে আসলে কাঁচামরিচ দিতে হবে। জ্বাল মাঝারি আঁচে দিয়ে ১০-১৫ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। নিচে ভালো করে মারতে হবে নয়তো মসলা নিচে পুরে যাবে।

IMG_20210514_202605.jpg

মাংস কষানো হয়ে গেলে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন। এভাবে মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগবে। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

কষানো গরুর মাংস | Ecency