মচমচে বেগুনি ভাঁজা

Words
201
Reading
1 min
Listen
Play
5y

হ্যালো হাইভ কমিউনিটি। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মচমচে বেগুনি রেসিপি। বিকালে নাস্তায়, ইফাতারিতে বেগুনি অনেক মজাদার একটি খাবার।
চলুন দেখে নেই কিভাবে করতে হবে মচমচে বেগুনি ভাঁজা।

IMG_20210421_172828424_2.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

বেগুন ১ টি

বেসন দেড় কাপ

হলুদ গুড়া হাফ চামুচ

মরিচ গুড়া হাফ চামুচ

ভাঁজা জিরা গুড়া হাফ চামুচ

লবণ পরিমাণমত

চালের আটা ২ চামুচ

বেকিং পাউডার হাফ চামুচ

আদা বাঁটা হাফ চামুচ

রসুন বাঁটা হাফ চামুচ

কার্যপ্রণালীঃ

IMG_20210421_163409345.jpg

IMG_20210421_163014798.jpg

IMG_20210421_163932369.jpg

প্রথমে একটি বাটিতে দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে তাতে হলুদ গুড়া, মরিচ গুড়া, ভাঁজা জিরা গুড়া, আদা বাঁটা, রসুন বাঁটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে বেসন ৪-৫ মিনিট ভালো করে গুলিয়ে নিতে হবে। আধা ঘণ্টার জন্য রেখে দিতে হবে।

IMG_20210421_161630243.jpg

IMG_20210421_161746998.jpg

IMG_20210421_164646866.jpg

এবার বেগুন নিয়ে পাতলা করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটি পাত্রে পানি নিয়ে ১ চামুচ লবণ দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপরে বেগুনগুলি লবণ পানি থেকে তুলে শুকিয়ে নিতে হবে।

IMG_20210421_170256203.jpg

গুলানো বেসনে এবার হাফ চামুচ বেকিং পাউডার ও লবণ দিয়ে ২ মিনিট গুলিয়ে নিতে হবে।

IMG_20210421_171047215.jpg

IMG_20210421_171607508.jpg

এবার বেগুন বেসনে ডুবিয়ে ডুবন্ত গরম তেলে ভেঁজে নিতে হবে। লাল হয়ে আসলে নামিয়ে নিতে হবে।

IMG_20210421_173033883.PORTRAIT_3.jpg

গরম গরম পরিবেশন করুন মচমচে বেগুন ভাঁজা। বিকালের নাস্তায় করে দেখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে।

ধন্যবাদ।

মচমচে বেগুনি ভাঁজা | Ecency