ইফতারে ছোলার রেসিপি

Words
240
Reading
2 min
Listen
Play
5y

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইফতারিতে ছোলা অনেক গুরুত্বপূর্ণ একটি পদ। আজকে আপনাদের দেখাবো কিভাবে ছোলার রেসিপি তৈরি করতে হয়।

IMG_20210419_172841584.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

ছোলা ২৫০ গ্রাম

পিয়াজ কুচি ১ কাপ

কাঁচা মরিচ ৪-৫ টি

আলু ২ টি

টমাটো ১ টি

আদা বাঁটা ১ চামুচ

রসুন বাঁটা ১ চামুচ

মরিচের গুড়া ১ চামুচ

ধনিয়া গুড়া হাফ চামুচ

জিরা গুড়া হাফ চামুচ

গরম মসলা হাফ চামুচ

শুকনা মরিচ ৪-৫ টি

পেয়াজ বেরেস্তা ২ চামুচ

ধনিয়াপাতা কুচি ১ চামুচ

কার্যপ্রণালীঃ

IMG_20210419_153605249.jpg
প্রথমে ছোলাগুলো পানিতে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এতে করে ছোলা গুলো নরম হয়ে যাবে। সিদ্ধ করতে সুবিধা হবে।

IMG_20210419_154014099.jpg

একটি পাতিলে পানি গরম করে ছোলাগুলো দিয়ে ৩৫-৪০ মিনিট সিদ্ধ করে নিতে হবে।

IMG_20210419_162323029.jpg

ছোলাগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

IMG_20210419_160357102.jpg

IMG_20210419_160838019.jpg

এবার একটি প্যানে ২ চামুচ তেল দিয়ে গরম করে নিয়ে তাতে শুকনা মরিচ গুলো ভেজে নিতে হবে।

IMG_20210419_161218601.jpg

মরিচগুলো ভাঁজা হয়ে গেলে পেঁয়াজ বেরস্তা ভেঁজে নিতে হবে।

IMG_20210419_161350247.jpg

00000IMG_00000_BURST20200824142730019_COVER.jpg

বেরেস্তাগুলো একটি বাটিতে টিস্যু পেপার নিয়ে তার উপরে রাখতে হবে। এতে বেরেস্তাগুলো নরম হয়ে যাবে না।

IMG_20210419_161844042.jpg

এবার প্যানে পিয়াজকুচি দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এক এক করে আদা বাঁটা, রসুন বাঁটা, মরিচের গুড়া, ধনিয়া গুড়া, গরম মসলা, জিরা গুড়া দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

IMG_20210419_162015503.jpg

আলু ও টমাটো দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে ছোলাগুলো দিয়ে দিতে হবে।

IMG_20210419_162050349.jpg

IMG_20210419_162249677.jpg

IMG_20210419_162340129.jpg

এবার ১ কাপ পরিমান পানি দিয়ে অল্প আঁচে ১০-১২ মিনিট রান্না করতে হবে।

IMG_20210419_162504867.jpg

IMG_20210419_164851107.jpg

রান্না হয়ে গেলে বেরেস্তা, ধনিয়াপাতা কুচি ও শুকনা মরিচ দিয়ে পরিবেশন করুন।

IMG_20210419_172852618.jpg

IMG_20210419_172920820.jpg

আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।

ইফতারে ছোলার রেসিপি | Ecency