কোরাল মাছ ও সয়াবিন দিয়ে রামেন স্টাইলে নুডুলস রান্না

Words
313
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210521_163456906.PORTRAIT_2.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের একটি মজাদার রেসিপি দেখাবো। কোরাল মাছ ও সয়াবিন দিয়ে রামেন স্টাইলে নুডুলস রান্না । আজ এক ছোট ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সে তার এই স্পেশাল রেসিপি খাওয়াবে। খেতে অনেক সুস্বাদু হয়েছিলো। চলুন দেখে নেই কি কি উপকরন লেগেছে এবং কিভাবে করা হয়েছে।

প্রয়োজনীয় উপকরণঃ

নুডুলস ২ প্যাকেট

ডিম ২ টি

কাঁকরোল ২ টি

সয়াবিন

ড্রাই কোরাল মাছ

পিয়াজ ২ টি

কাঁচা মরিচ ৬-৭ টি

রসুন কুঁচি ২ চামচ

আদা কুঁচি ২ চামচ

ধনিয়াপাতা ৪-৫ চামচ

আলু

সয়া সস

লবণ স্বাদমত

কার্যপ্রণালীঃ

IMG_20210521_150508174.jpg

IMG_20210521_150537693_2.jpg

পিয়াজ, মরিচ, ধনিয়াপাতা, আদা, রসুন সব কুঁচি করে কেটে নেয়া হয়েছে। কোরাল মাছ ও সয়াবিন ভিজিয়ে রাখা হয়েছিলো। ডিম সিদ্ধ করে নেয়া হয়েছে।

IMG_20210521_150735641_2.jpg

IMG_20210521_150845316_2.jpg

এবার সয়াবিন, কোরাল মাছ, ডিম ও কাঁকরোল হাফ কাপ পরিমাণ পানিতে কিছুক্ষণ জ্বাল দিতে হবে। পানি সামান্য কমে আসলে নামিয়ে ফেলতে হবে। এই পানি আলাদা করে রাখতে হবে। পরে এটা ব্রোথ হিসেবে কাজ করবে।

IMG_20210521_151500701_2.jpg

IMG_20210521_151331979_2.jpg

IMG_20210521_151809597_2.jpg

IMG_20210521_152059953_2.jpg

এবার হামানদিস্তার মধ্যে ধনিয়াপাতা ভালো করে বেঁটে নিতে হবে। এবার এক এক করে কাঁচা মরিচ, আদা রসুন, পিয়াজ ও লবণ দিয়ে মিহি করে বেঁটে নিতে হবে।

IMG_20210521_152613544_2.jpg

IMG_20210521_152832899_2.jpg

এবার বাঁটা মসলার মধ্যে হালকা পানি দিয়ে ছেঁকে ব্রোথের সাথে মিক্স করে নিতে হবে।

IMG_20210521_153148123_2.jpg

IMG_20210521_154049424_2.jpg

IMG_20210521_154556585_2 (1).jpg

বাঁটা মসলা থেকে সব রস নেয়া হয়ে গেলে আলু দিয়ে হামানদিস্তায় দিয়ে ভালো করে বেঁটে নিয়ে হবে। আলু দিলে আঠালো একটা ভাব থাকবে। এবার বড়ার সাইজের করে হালকা তেলে লাল করে ভেঁজে নিতে হবে।

IMG_20210521_154959704_2.jpg

IMG_20210521_155032431_2.jpg

এবার আলাদা করে রাখা সয়াবিন, কোরাল মাছ ও কাঁকরোল হালকা তেলের উপরে ছেঁড়ে দিয়ে হাফ চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিতে হবে।

IMG_20210521_155234119_2.jpg

IMG_20210521_155317101_2.jpg

২-৩ মিনিট সব ভাঁজার পরে ব্রোথ, ডিম ও বাঁটা মসলার পানি দিয়ে দিতে হবে।

IMG_20210521_160829840_2.jpg

IMG_20210521_161526081_2 (1).jpg

IMG_20210521_162956787_2.jpg

এবার নুডুলস ছেঁড়ে দিয়ে ৫-৭ মিনিট রান্না করতে হবে। পানি কমে আসলে নামিয়ে ফেলতে হবে।

IMG_20210521_163446110_2.jpg

এবার একটি বাটিতে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়েছে । এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছে। রামেন ভালো বুঝা যাচ্ছে না। উপরে বাঁটা মসলার বড়া দিয়ে দেয়া হয়েছে। খেতে অসাধারণ হয়েছিলো। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

কোরাল মাছ ও সয়াবিন দিয়ে রামেন স্টাইলে নুডুলস রান্না | Ecency