ছোলার ডালের সালাদ

Words
153
Reading
1 min
Listen
Play
5y

IMG_20210428_020336475.PORTRAIT_2.jpg

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইফতারিতে আমরা সবাই কমবেশি ভাঁজাপোড়া খেয়ে থাকি। প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের তেমন একটা খাওয়া হয় না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রোটিন সমৃদ্ধ একটি রেসিপি। ছোলার ডালের সালাদ। এই সালাদটি শরীরের জন্য অনেক উপকারি। এটি খুব সহজেই অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। চলুন দেখে নেয়া যাক কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরনঃ

ছোলার ডাল ১০০ গ্রাম

শসা ১ টি

গাজর ১ টি

টমাটো ২ টি

পেঁয়াজ ১ টি

কাঁচামরিচ ২ টি

ধনিয়াপাতা কুচি ১ চামচ

আদা কুচি ১ চামচ

লেবু ২ টি

লেবুর চামড়া কুচি ১ চামচ

লবণ পরিমাণমত

কার্যপ্রণালীঃ

IMG_20210428_015638567_2.jpg

ছোলার ডাল ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে দিতে হবে।

IMG_20210428_015702898_2.jpg

IMG_20210428_015627778_2.jpg

এভাবে প্রয়োজনীয় উপকরন গুলো কেটে নিতে হবে।

IMG_20210428_020001039_2.jpg

IMG_20210428_020200717_2.jpg

সবগুলো উপকরন একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লেবুর রস ও লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে।

IMG_20210428_020404234.PORTRAIT_2.jpg

তৈরি হয়ে গেলো ছোলার ডালের সালাদ। খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন।
আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।

ছোলার ডালের সালাদ | Ecency