ইফতারিতে মজাদার আলু কাবাব

Words
268
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210504_171216503.PORTRAIT.jpg

হ্যালো হাইভ কমিউনিটি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটি মজাদার রেসিপি দেখাবো। ইফতারিতে খুব সহজেই তৈরি করতে পারবেন। খেতে অনেক সুস্বাদু। চলুন দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

মাঝারি সাইজের আলু ৪ টি

ডিম ১ টি

টমাটো ১ টি

পেঁয়াজ কুচি ১/৪ কাপ

পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ

ধনিয়াপাতা কুচি ১ চামচ

কাঁচামরিচ ৩-৪ টি

হলুদ গুড়া ১/৪ চামচ

লাল মরিচ গুড়া ১/৪ চামচ

ভাঁজা জিরা গুড়া ১/৪ চামচ

ধনিয়া গুড়া ১/৪ চামচ

চাট মসলা ১/৪ চামচ

লবণ পরিমাণমত

কার্যপ্রণালীঃ

IMG_20210504_143419733.jpg

IMG_20210504_160113153.jpg

একটি পাতিলে গরম পানিতে আলু গুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে একটি পাত্রে রেখে দিতে হবে।

IMG_20210504_155442130.jpg

IMG_20210504_155556732.jpg

IMG_20210504_155827128.jpg

বাটিতে একটি ডিম ও সামান্য লবণ নিয়ে ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে। এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে ডিম টি ভেঁজে নিতে হবে।

IMG_20210504_161248956.jpg

IMG_20210504_161627388.jpg

IMG_20210504_162815947.jpg

আলুগুলো ভালো মতো ডলে নিয়ে তাতে এক এক করে সব গুড়া মসলা, ভাজা ডিম ,পিয়াজ কুচি, পিয়াজ বেরেস্তা, টমাটো, ধনিয়াপাতা, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভর্তা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলু ভর্তাটা একদম মিহি হয়ে হবে নয়তো ভাঁজার সময় খুলে আসতে পারে। ভর্তা করা হয়ে গেলে হাতের তালুতে যে সাইজের কাবাব বানাবেন সেই পরিমাণ আলু নিয়ে গোল করে রাখতে হবে।

IMG_20210504_163700693.jpg

IMG_20210504_165137966.jpg

IMG_20210504_170630878.jpg

এবার একটি প্যানে তিন চামচ পরিমাণ তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে প্যানের উপরে কাবাব গুলো ছেঁড়ে দিতে হবে। মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। একপাশ লাল হয়ে আসলে অপরপাশ ভেঁজে নিতে হবে। খুব সাবধানে নাড়তে হবে নয়তো খুলে খুলে যাবে। দুপাশ লাল হয়ে একটি প্লেটে টিস্যু নিয়ে তার উপরে রেখে দিতে হবে।

IMG_20210504_171145780.jpg

তৈরি হয়ে গেলো মজাদার আলু কাবাব। গরম গরম পরিবেশন করুন। ইফতারিতে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ ।

ইফতারিতে মজাদার আলু কাবাব | Ecency