নুডুলস পাকোড়া

Words
312
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210503_171446752.PORTRAIT_2.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আজকে ইফতারিতে নুডুলস পাকোড়া করেছিলাম। নুডুলস পাকোড়া খুব দ্রুত তৈরি করা যায় আবার খেতেও অনেক সুস্বাদু। বিকালের নাস্তাতেও চাইলে খুব সহজেই করতে পারেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20210503_154239358_2.jpg

IMG_20210503_161722786.jpg

ম্যাগি নুডুলস ২ টি

ম্যাগি ম্যাজিক মসলা ১ টি

ডিম ১ টি

কাঁচামরিচ ৪-৫ টি

পিয়াজ কুচি হাফ কাপ

ধনিয়াপাতা কুচি ১ চামচ

কর্ণ ফ্লাওয়ার ৩-৪ চামচ

কালো গোল মরিচের গুড়া ১/৪ চামচ

আদা রসুন বাঁটা ১/২ চামচ

ভাঁজা জিরা গুড়া ১/৪ চামচ

হলুদ গুড়া ১/৪ চামচ

লাল মরিচ গুড়া ১/৪ চামচ

লবণ স্বাদমত

কার্যপ্রণালীঃ

IMG_20210503_155249441.jpg

IMG_20210503_155358191.jpg

IMG_20210503_155845763.jpg

একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ২ প্যাকেট নুডুলস ছেঁড়ে দিতে হবে। নুডুলস গুলো ছোট ছোট টুকরা করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। নুডুলস সিদ্ধ হয়ে আসলে জ্বাল নিভিয়ে ঠাণ্ডা করতে হবে।

IMG_20210503_161840481.jpg

একটি বাটিতে পিয়াজ কুচি, কাচামরিচ, ধনিয়াপাতা কুচি, আদা রসুন বাঁটা, হলুদ গুড়া, লাল মরিচ গুড়া, কালো মরিচের গুড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

IMG_20210503_162159599.jpg

এবার ম্যাগি মসলা ও ভাঁজা জিরার গুড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা যত ভালো করে মাখাবেন পাকোড়া খেতে তত মজা লাগবে।

IMG_20210503_162423946.jpg

IMG_20210503_162604362 (1).jpg

সব মসলা ভালো করে মাখানো হয়ে গেলে এবার নুডুলস এবং ডিম দিয়ে মাখিয়ে নিতে হবে।

IMG_20210503_162724680.jpg

IMG_20210503_163203574.jpg

এবার অল্প অল্প করে কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে একটি আঠালো ভাব করে নিতে হবে। কর্ণ ফ্লাওয়ার দিলে পাকোড়াটা মচমচে এবং খেতে অনেক সুস্বাদু হবে।

IMG_20210503_163039285.jpg

IMG_20210503_164101023.jpg

এবার একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে মিশিয়ে রাখা নুডুলস পাকোড়া সাইজে নিয়ে তেলের উপরে ছেঁড়ে দিতে হবে। মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। জ্বাল বেশি হয়ে গেলে এটি খুব দ্রুত পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে।

IMG_20210503_164846637.jpg

IMG_20210503_165953972.jpg

একপাশ গোল্ডেন কালার হয়ে আসলে উল্টিয়ে অন্যপাশ দিতে হবে। দুদিকেই গোল্ডেন কালার হয়ে আসলে একটি প্লেটে টিস্যু পেপার নিয়ে তার উপরে রেখে দিতে হবে।

IMG_20210503_171413513_2.jpg

তৈরি হয়ে গেলো মজাদার মচমচে নুডুলস পাকোড়া। এবার টমাটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন।
আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

নুডুলস পাকোড়া | Ecency