মোগলাই মুরগির রেসিপি

Words
280
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210514_164802090.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মুরগি মাংস আমার অনেক পছন্দের খাবার। অনেকভাবে এটি রান্না করা যায়। আজকে আপনাদের দেখাবো মোগলাই মুরগি রান্না। হাতের কাছে সব জিনিস থাকলে খুব সহজেই করে ফেলতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

মুরগির মাংস ১ কেজি

টক দই

পিয়াজ বেরেস্তা ১ কাপ

আদা বাঁটা ১ চামচ

রসুন বাঁটা ১ চামচ

লেবুর রস ২ চামচ

হলুদের গুড়া ১ চামচ

লাল মরিচের গুড়া ১ চামচ

ভাঁজা জিরা গুড়া ১/২ চামচ

ধনিয়া গুড়া ১ চামচ

শাহী জিরা ১ চামচ

এলাচ ৪-৫ টি

দারুচিনি

লবঙ্গ ৪-৫ টি

গোল মরিচ ৮-১০ টি

কাজু বাদাম বাঁটা ২ চামচ

লবণ স্বাদমত

কার্যপ্রণালীঃ

IMG_20210514_131231791.jpg

IMG_20210514_131244477.jpg

IMG_20210514_131222381.jpg

IMG_20210514_131356966.jpg

IMG_20210514_131505059.jpg

প্রথমে একটি মুরগি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংস মেরিনেটের জন্য আদা বাঁটা, রসুন বাঁটা, লবণ, হলুদের গুড়া ও হাফ কাপ পরিমাণ টক দইয়ে হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা মেরিনেটের জন্য রেখে দিয়েছি।

IMG_20210514_155824695.jpg

IMG_20210514_160325626.jpg

IMG_20210514_160347594.jpg

IMG_20210514_160422927.jpg

প্যানে ৩ চামচ পরিমান তেল দিয়ে তার মধ্যে শাহী জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভাঁজার পরে মাংস দিয়ে দিতে হবে। পাঁচ মিনিট এভাবে ফুল আঁচে জ্বাল দিতে হবে।

IMG_20210514_162127533.jpg

এবার মাংসের মধ্যে মরিচ গুড়া, ভাঁজা জিরা গুড়া ও ধনিয়া গুড়া দিয়ে ২-৩ মিনিট নাড়তে হবে।

IMG_20210514_162353050.NIGHT.jpg

IMG_20210514_162409135.NIGHT.jpg

বেটে রাখা কাজু বাদামের পেস্ট দিয়ে দিয়ে হবে। এভাবে ২-৩ মিনিট নারতে হবে। জ্বাল মাঝারি আঁচে রাখতে হবে।

IMG_20210514_161350062.jpg

IMG_20210514_162636983.NIGHT.jpg

পেঁয়াজ বেরেস্তা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে।

IMG_20210514_162832264.NIGHT.jpg

মাংস ভালো করে কষানো হয়ে গেলে দেড় কাপ পরিমাণ গরম পানি এবং স্বাদমত লবণ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে।

IMG_20210514_164321391.NIGHT.jpg

ঝোল মাংসের গায়ে লেগে আসলে নামিয়ে ফেলতে হবে। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে।

IMG_20210514_164751536.jpg

IMG_20210514_164704012.NIGHT_2.jpg

আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

মোগলাই মুরগির রেসিপি | Ecency