মজাদার সিঙ্গারা রেসিপি

Words
366
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210525_183153867.PORTRAIT.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে সিংগারা করতে হয়। বিকালের নাস্তায় করতে পারেন মজাদার এই রেসিপি। হাতের কাছের জিনিস দিয়ে সহজেই করে ফেলতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

ময়দা ১ কাপ

লবন

কালিজিরা

সয়াবিন তেল ৩ চামচ

আলু ৩ টি

পিয়াজ কুচি ১/২ কাপ

কাচামরিচ ৪-৫ টি

টমেটো ১ টি

আদা বাটা ১/২ চামচ

রসুন বাটা ১/২ চামচ

হলুদ গুড়া ১/২ চামচ

লাল মরিচ গুড়া ১/২ চামচ

ধনিয়া গুড়া ১/২ চামচ

ভাজা জিরা গুড়া ১/২ চামচ

টমাটো কেচাপ

কার্যপ্রণালীঃ

IMG_20210525_154038138.jpg

IMG_20210525_154053284 (1).jpg

IMG_20210525_154611661.jpg

IMG_20210525_155115776.jpg

প্রথমে একটি প্লেটে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ কালিজিরা ও তিন চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি।

IMG_20210525_155335076.jpg

IMG_20210525_155922384.jpg

IMG_20210525_160204121.jpg

এবার ময়দাতে অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিটের মত ভালো ডলতে হবে। ৩০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।

IMG_20210525_161514286.jpg

IMG_20210525_161458921.jpg

এখানে সব গুড়া মসলা, পিয়াজ কুঁচি, কাঁচামরিচ, টমাটো, আদা রসুন বাঁটা নিয়ে নিয়েছি। আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি।

IMG_20210525_162028033.jpg

IMG_20210525_162203002.jpg

প্যানে ২ চামচ পরিমাণ তেল নিয়ে পিয়াজ কুঁচি দিয়ে দিতে হবে। হালকা লাল হয়ে আসলে আদা রসুন বাঁটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।

IMG_20210525_162257696.jpg

IMG_20210525_162351289.jpg

সব গুড়া মসলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20210525_162529296.jpg

IMG_20210525_162724951.jpg

মসলা কষানো হয়ে আসলে কেটে রাখা আলু ও টমাটো দিয়ে ২-৩ মিনিট রান্না করতে হবে। পরিমাণমত লবণ দিয়ে দিতে হবে।

IMG_20210525_162801480.jpg

IMG_20210525_162837402.jpg

IMG_20210525_165051651.jpg

IMG_20210525_165206835.jpg

এবার ১ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পানি কমে আসলে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এবার ২-৩ মিনিট মাঝারি আঁচে রান্না করে নামিয়ে ফেলতে হবে।

IMG_20210525_172837468.jpg

IMG_20210525_173146859.jpg

এবার মাখিয়ে রাখা ময়দা ছয়টি ভাগ করে নিয়েছি। রুটি বেলনা দিয়ে বেলে অর্ধেক করে নিয়েছি।

IMG_20210525_173233970.jpg

IMG_20210525_173319220.jpg

IMG_20210525_173354884.jpg

IMG_20210525_173417577.jpg

IMG_20210525_175500747 (1).jpg

কেটে রাখা ময়দার দুই মাথা একসাথে করে নিয়ে জোড়া দিতে হবে। এবার মধ্যের জায়গাতে রান্না করে রাখা আলু দিয়ে দিতে হবে। আলু দেয়া হয়ে গেলে দুইপাশ জোড়া দিতে হবে। এবার দুই কর্নার একসাথে নিয়ে জোড়া দিয়ে দিতে হবে।

IMG_20210525_180253801.jpg

IMG_20210525_181002955.jpg

IMG_20210525_182628267.jpg

এবার কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে গরম করে নিতে হবে। জ্বাল আস্তে হয়ে সিঙ্গারা দিয়ে দিতে হবে। ১০-১২ মিনিট রান্না করতে হবে। লাল হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে।

IMG_20210525_183208419.PORTRAIT.jpg

রান্না হয়ে গেলে টমাটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন। বিকালের নাস্তার জন্য চমৎকার একটি খাবার সিঙ্গারা। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ ।

মজাদার সিঙ্গারা রেসিপি | Ecency