স্বপ্নরা উকি দেয়,
স্বপ্নরা ছুতে চায়।
কিন্তু বাস্তবতা তাদের বাধা দেয়,
আচ্ছা স্বপ্ন দেখতেও কি নিষেধ আছে? হয়তো, হয়তো না।
তা নাহলে স্বপ্ন দেখতে পারতাম।
নির্ঘুমে রাত কাটাতে হতোনা।
স্বপ্ন দেখতে দেখতে কাটিয়ে দিতে পারতাম রাতগুলি।
মনে পরতোনা হারানো দিনের সন্ধাগুলি।
ধুর, কিসব ভাবছি।
এসব ভাবতে নেই।
এসব মেনে নিতে হবে সহজেই।
বাস্তবতা যে বড়ই কঠিন।
বাস্তবতা মেনে নেয়ার মতো সাহস আমার থাকতে হবে।
ভেঙে যাওয়া স্বপ্নগুলি নতুন করে দেখার চেষ্টা করতে হবে আমায়।
আমি জানি,
স্বপ্নগুলো উকি দিলেই ছোঁ মেরে আনতে হবে।
বাম হাতের তালুতে রেখে মুষ্টিবদ্ধ করতে হবে।
আর মনে মনে চিৎকার করতে হবে, "স্বপ্ন এখন আমার হাতের মুঠোয়"