Budget pass 2018-2019 in Banglaesh

almajan(37)
Published in
#blog
Words
174
Reading
1 min
Listen
Play
8y

২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস হয়েছে। জাতীয় সংসদে বৃহস্পতিবার পাস হওয়া এ বাজেট ১ জুলাই ২০১৮ থেকে কার্যকর হবে। বাজেটে এবার প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৭.৮ শতাংশ।

গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করেন। বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫.৬ শতাংশ। নতুন বছরের এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) আকার ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা।

বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ৯ জন সংসদ সদস্য মোট ৪৪৮টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।

এর মধ্যে ৫টি মঞ্জুরি দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। এরপর সংসদ সদস্যগণ টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০১৮ পাসের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অনুমোদন করেন।

এর আগে, বুধবার ফিন্যান্স বিল ২০১৮ পাস হয়। ভ্যাট ও শুল্ক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা হয়। এর ফলে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাত ও এ সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান উপকৃত হবে।

Budget pass 2018-2019 in Banglaesh | Ecency