আমিনবাজারে সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে এক লেন দিয়ে চলছে যানবাহন

ali6(25)
Published in
#caipatl
Words
155
Reading
1 min
Listen
Play
6y

image.png

ঢাকার অভিমুখে সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কে সালেহপুর সেতুর গার্ডারে ফাটল দেখা দেওয়ায় তৃতীয় দিনের মতো ঝুঁকিপূর্ণ সেতুর এক লেন দিয়েই চলাচল করছে যানবাহন। অন্য লেনটি মেরামতের জন্য বন্ধ থাকায় মহাসড়কটিতে দেখা দিয়েছে তীব্র যানজট। সালেপুর সেতুর উভয় পাশের দীর্ঘ যানজটের কারণে তীব্র ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। এ ছাড়া ঝুঁকিপূর্ণ সেতুটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে আগত উৎসুক মানুষ ভীড় জমাচ্ছেন।

সাভার হাইওয়ে ও ট্রাফিক পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, সেতুর গার্ডারে ফাটলের কারণে গত বুধবার থেকে সালেহপুরে পূর্ব পাশের সেতু বন্ধ করে পশ্চিম পাশের সেতু চালু রাখা হয়। চালু রাখা সেতুটি সরু হওয়ার কারণে ওই সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত ১০টার পর এর প্রভাব পড়ে নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে। এই দুই সড়কে রাত তিনটা পর্যন্ত তীব্র যানজট অব্যাহত থাকে। ফলে অনেক যানবাহন বিকল্প পথে চলাচল করছে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার যানবাহন চাম কিছুটা কমেছে।

আমিনবাজারে সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে এক লেন দিয়ে চলছে যানবাহন | Ecency