ডুবেছে মন তোমারই রুপেতে
কত আনকোরা আবেশে,
বলছে জীবন রঙিন সুরে
ভরিয়ে দেওনা উষ্ণ পরশে ।
তোমারই মাতাল করা চোখের জাদু
করেছে পাগল আমাকে,
তাইতো এ প্রান গাইছে যে গান
বৃষ্টি ভেজা মিষ্টি প্রেমেরই সুরে ।
তুমিকি আসিবে জোনাকি হয়ে
আঁধার ভরা এই জীবনে,
তুমিকি আসিবে প্রজাপতি হয়ে
সুখেরই রঙ ছড়াতে ।
কাট ছিল দিন বড়ই বে-রঙিন
নিরবে একা একা,
বুঝিনি প্রেম জাগবে এ মনে
তোমার সাথে হবে দেখা ।
তুমিকি আসিবে জোছনা হয়ে
ভালোবাসায় আমায় ভেজাতে,
তুমিকি আসিবে দক্ষিণা হয়ে
ভরসার হাতটি বাড়াতে ।